শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বুলবুল

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আসন্ন বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।

সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সংবাদমাধ্যমকে বুলবুল জানান যতটা সম্ভব দেশের সেবা করতে চান তিনি।

বুলবুল বলেন, ‘আমরা অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজন করব। আমরা একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করব। বিসিবিতে সভাপতি সরাসরি নির্বাচিত হন না। নির্বাচনের মাধ্যমে পরিচালকরা প্রথমে নির্বাচিত হন। তাই আমার প্রথম লক্ষ্য থাকবে এটির অংশ হবার চেষ্টা করা।’

বিসিবির সভাপতি হিসেবে ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল।

এনএসসি ফারুকের পরিচালক পদ প্রত্যাহার করলে গত ৩০ মে বিসিবির সভাপতি হন বুলবুল। তিনি বলেন, ‘আমি দেশের প্রয়োজন অনুসারে দেশের ক্রিকেটের জন্য আরও কাজ করতে চাই।’

বিসিবি পরিচালনা পর্যদ ২৫ জন পরিচালক নিয়ে গঠিত হবে। এরমধ্যে ১০ জন পরিচালক আঞ্চলিক ও জেলা ক্রিকেট এসেসিয়েশনের কাউন্সিলরশিপ বিভাগ থেকে এবং ১২ জন ঢাকা মেট্রোপলিস ক্লাবের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন।

একজন পরিচালক ‘অন্যান্য’ ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন। অন্যদিকে ক্রিকেট বোর্ড থেকে দু’জন মনোনীত করার ক্ষমতা রাখে এনএসসি। পরিচালকরা সংবিধান অনুসারে সভাপতি নির্বাচনের জন্য নিজেদের ভোট দেবেন।

এদিকে বিসিবির সভাপতি পদে নির্বাচনের কথা জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালও।

শিগগিরই বিসিবি তিন সদস্যের একটি নির্বাচন কমিশন ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। যেখানে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD