শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

মাদুশাঙ্কার হ্যাটট্রিকে নাটকীয় জয় শ্রীলংকার

স্পোর্টস ডেস্ক :
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

বাঁ-হাতি পেসার দিলশান মাদুশাঙ্কার হ্যাটট্রিকে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নাটকীয় জয়ের স্বাদ পেয়েছে শ্রীলংকা। গতরাতে অনুষ্ঠিত ম্যাচের শেষ ওভারে ৫ উইকেট হাতে নিয়ে ১০ রান দরকার ছিল জিম্বাবুয়ের। শেষ ওভারের প্রথম ৩ বলে ৩ উইকেট শিকার করে হ্যাটট্রিক পূর্ণ করেন মাদুশাঙ্কা। ঐ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ২ রান তুললে ৭ রানের হার বরণ করে নেয় জিম্বাবুয়ে।

হারারেতে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৮ রানের বড় সংগ্রহ পায় শ্রীলংকা। লংকানদের ইনিংসে দু’টি জোড়া সেঞ্চুরির জুটি হয়েছে। দ্বিতীয় উইকেটে ১০০ রান যোগ করেন ওপেনার পাথুম নিশাঙ্কা ও তিন নম্বরে নামা কুশল মেন্ডিস। ১২টি চারে নিশাঙ্কা ৭৬ ও কুশল ৩৮ রান করেন।

১৬১ রানে পঞ্চম উইকেট পতনের পর ৮৩ বলে ১৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন জানিথ লিয়ানাগে ও কামিন্দু মেন্ডিস। ৬টি চার ও ৩টি ছক্কায় ৪৭ বলে অপরাজিত ৭০ রান করেন লিয়ানাগে। ৪টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে ৫৭ রান করেন কামিন্দু।

২৯৯ রানের টার্গেটে খেলতে নেমে স্কোর বোর্ড সচল হবার আগেই ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। চার বছর পর আন্তর্জাতিক ওয়ানডেতে খেলতে নেমে খালি হাতে ফিরেন ব্রেন্ডন টেইলর।

তৃতীয় উইকেটে ওপেনার বেন কারান ও অধিনায়ক সিন উইলিয়ামসের ১১৮ রানের জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে উঠে জিম্বাবুয়ে। কারান ৭০ ও উইলিয়ামস ৫৭ রানে থামলে ১৬১ রানে পঞ্চম উইকেট হারায় স্বাগতিকরা।

ষষ্ঠ উইকেটে শ্রীলংকার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে জিম্বাবুয়েকে লড়াইয়ে ফেরান সিকান্দার রাজা ও টনি মুনিয়োঙ্গা। তাদের ১১৫ বলে ১২৮ রানের জুটিতে জয়ের পথ খুঁজে পায় জিম্বাবুয়ে। শেষ ওভারে ৫ উইকেট হাতে নিয়ে ১০ রান দরকার পড়ে জিম্বাবুয়ের।

কিন্তু মাদুশাঙ্কার করা শেষ ওভারের প্রথম তিন বলে রাজা, ব্র্যাড ইভান্স ও রিচার্ড এনগারাভা সাজঘরে ফিরেন। এতে ওয়ানডেতে শ্রীলংকার অষ্টম বোলার হিসেবে হ্যাটট্রিক করেন মাদুশাঙ্কা।

ম্যাচের শেষ ওভারে জিম্বাবুয়ে ৩ উইকেটের বিনিময়ে ২ রানের বেশি তুলতে না পারায় নাটকীয় জয়ের দেখা পায় শ্রীলংকা। ৫০ ওভারে ৮ উইকেটে ২৯১ রান করে জিম্বাবুয়ে।

৮টি চারে রাজা ৮৭ বলে ৯২ এবং ৫২ বল খেলে মুনিয়োঙ্গা ১ বাউন্ডারিতে অনবদ্য ৪৩ রান করেন। হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মাদুশাঙ্কা।

১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামীকাল সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে শ্রীলংকা।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD