শুটকি অনেকের খুবই প্রিয় একটি খাবার। কোনো কোনো অঞ্চলে মাংসের সাথেও শুটকির ব্যবহার করতে দেখা যায়। আর শুটকি প্রিয় মানুষের জন্যই আজকের রিসিপি চ্যাপা শুটকির রোল। রিসিপিটি তৈরি করেছেন জার্মান প্রবাসী ফাতেমা রহমান রুমা।
যেভাবে তৈরি করবেন চ্যাপা শুটকির রোল
প্রথমে চ্যাপা শুটকি নিতে হবে তাঁর পর পরিমান মতো রসুন, পিয়াজ, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে ভাঁজা ভাঁজা করে কচি বেগুনের পাতা গরম পানির ভেতর ১০ মিনিট ভিজিয়ে রেখে উঠিয়ে ফেলুন।
এরপর টিপু দিয়ে শুকিয়ে ভেতরে চ্যাপা ভাঁজা দিয়ে রোল করে ফ্রাইপেন এ ভাঁজতে হবে। ফ্রাইপেনে ১০ মিনিটের মতো ভাজে পরিবেশন করুন মজাদার চ্যাপা শুটকির রোল।