শিরোনাম :
উন্নয়ন ব্যয় ৫৩ বছরের সর্বনিম্নে, শঙ্কায় অর্থনীতি ২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর

স্কুল শিক্ষার্থীদের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৫ আগস্ট, ২০১৮

ইদ্রিস আলম: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত স্কুল শিক্ষার্থীরা ৫ আগস্ট রাস্তায় ছিল না। কিন্তু তারা না নামলেও স্কুল শিক্ষার্থীদের দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রায় কয়েক হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ করছে।

বিক্ষোভকারীরা ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের দিকে যেতে চাইলে কাঁদানে গ্যাস ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

বেলা ১১টার আগে শাহবাগ মোড়ে মিছিল নিয়ে আসে বিশ্ববিদ্যালয় ছাত্ররা। তারা আগের দিন জিগাতলা এলাকায় সংঘর্ষের সময় ছাত্রদের ওপর হামলার নিন্দা জানাচ্ছিল।

এখান থেকে তারা মিছিল নিয়ে জিগাতলার দিকে অগ্রসর হয়। এ সময় কাঁদানে গ্যাস ছুড়লে আতঙ্কিত হয়ে মানুষ এদিক ওদিক ছোটাছুটি করতে থাকেন।

গত ২৯ জুলাই কুর্মিটোলায় বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এর মধ্যে বেশ কিছু গাড়িও ভাঙচুর করা হয়। আগুন দেয়া হয় বেশ কয়েকটি গাড়িতে।

পরে বুধবার সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে তাদের ঘরে ফেরার আহ্বান জানানো হলেও সড়কে অবস্থান চালিয়ে যায় তারা।

এ অবস্থার মধ্যেই গতকাল শনিবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে চারজন ছাত্রকে হত্যা ও ধর্ষণের গুজব ছাড়ানো হলে শিক্ষার্থীরা আওয়ামী লীগের কার্যালয়ে হামলার চেষ্টা করে। এ নিয়ে দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষে বেশ কজন আহত হয়।

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স ও মার্কেটিং বিভাগসহ বিভিন্ন বিভাগের অনেক শিক্ষার্থী।

ঘণ্টাখানেক অবস্থানের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শাহবাগে যায় শিক্ষার্থীরা। এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ও ‘নৌ-পরিবহন মন্ত্রীর পদত্যাগ চাই’ বলে স্লোগান দেয়।

অল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীর সংখ্যা সহস্রাধিক ছাড়িয়ে যায়। এতে বুয়েটের শিক্ষার্থীরাও যোগ দেয়। পরে তারা মিছিল সহকারে সায়েন্স ল্যাবরেটরি হয়ে জিগাতলায় যায়।

সেখান থেকে ধানমন্ডি লেকের পাশ দিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD