শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

দেশজুড়ে ছাত্র ধর্মঘটের ডাক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৪ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদের শনিবার দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের এই সংগঠনের পক্ষ থেকে শুক্রবার (৩ আগস্ট) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।

সমাবেশে সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন বলেন, “নিরাপদ সড়কের দাবিতে সারা দেশের কোমলমতি শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ঢাকার মিরপুর, দনিয়া, নারায়ণগঞ্জ, নোয়াখালী ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশ এবং সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে শনিবার সারা দেশব্যাপী ছাত্র ধর্মঘট ঘোষণা করা হলো।”

নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের ৯ দফা, হামলাকারীদের বিচার এবং কোটা সংস্কার আন্দোলনের ৩ দফা দাবি মেনে নিয়ে অতি দ্রুত উদ্ভূত সমস্যার সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান হাসান আল মামুন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোটা সংস্কারের বিষয়ে বর্ধিত ৯০ দিন শিক্ষার্থীরা মানে না। আমাদের কাছ থেকে বারবার সময় নেওয়া হয়েছে।

“বারবার কালক্ষেপণ না করে সারা বাংলার ছাত্র সমাজের প্রাণের দাবি কোটার যৌক্তিক সংস্কারের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই।”

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের দুই যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা ও মোজাম্মেল মিয়াজী এসময় সেখানে ছিলেন।

গত ২৯ জুলাই ঢাকার শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হলে তাদের বিক্ষুব্ধ সহপাঠিরা সড়কে নেমে আসে। পরদিন সারা ঢাকায় শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে পরিবহন ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে।

শুক্রবার পর্যন্ত চলমান এই বিক্ষোভের মধ্যে কয়েকটি স্থানে শিক্ষার্থীদের উপর পুলিশ চড়াও হয়, তাদের সঙ্গে কোথাও কোথাও যুবলীগ-ছাত্রীলীগের কর্মীরা হামলায় অংশ নিয়েছে বলে অভিযোগ আছে।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দাবি করেছেন, পুলিশ চূড়ান্ত ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD