শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

গৌরীপুরে ১৮৩ জন ভিক্ষুকের মাঝে উপকরণ বিতরণ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১ আগস্ট, ২০১৮

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১ আগস্ট) পাবলিক হলে স্থানীয় ১৮৩ জন ভিক্ষুক নর-নারীর মাঝে নগদ টাকাসহ বিভিন্ন উপকরন বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ আবুল মুনসুর, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ড. আবু সাঈদ সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, মোঃ হাবিব উল্লাহ প্রমুখ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান ভিক্ষুক পুনর্বাসনের লক্ষে এ উপজেলার বোকাইনগর, সহনাটি ও ডৌহাখলা ইউনিয়নের ১৮৩ জন ভিক্ষুক নর-নারী মাঝে নগদ টাকাসহ আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন উপকরন বিতরন করা হয়েছে। তারমধ্যে ১০৬ জনকে নগদ ৪ হাজার করে টাকা, ৫৫ জনকে নগদ ৫শ টাকা ও বয়স্কভাতা এবং ভিজিএফ কার্ড প্রদান, ২২ জনকে একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে ঋনের সুবিধা দেয়া হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD