শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

ঢাবি’র ছাত্রলীগ সভাপতি হলেন গৌরীপুরের সঞ্জিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১ আগস্ট, ২০১৮

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ছাত্রলীগের ঢাকা বিশ্বিবিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি নির্বাচিত হলেন ময়মনসিংহের গৌরীপুরের কৃতি সন্তান সঞ্জিত চন্দ্র দাস।

মঙ্গলবার (৩১ জুলাই) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের ঢাবি শাখার এ নতুন কমিটি ঘোষণা করেন। সঞ্জিত চন্দ্র দাস গৌরীপুর পৌর শহরের সরকারপাড়া এলাকার সুকুমার চন্দ্র দাসের পুত্র।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আইন বিভাগে অধ্যয়নরত। সঞ্জিত এর আগে জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। তাঁকে ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি নির্বাচিত করায় জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন গৌরীপুর পৌর ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আলী আসকর সোহাগসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD