শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

হুয়াওয়ে ফোনে ৬৮ মেগাপিক্সেলের ক্যামেরা!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ মার্চ, ২০১৮

নতুন স্মার্টফোনের ঘোষণা দিয়েছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। ২৭ মার্চ সারা বিশ্বের মতো বাংলাদেশেও উন্মুক্ত হলো হুয়াওয়ে পি২০ প্রো। হুয়াওয়ে দাবি করেছে, বর্তমানে বাজারে থাকা ফোনগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্যামেরা ব্যবহার করা হয়েছে এতে।

ফোনটির পেছনে রয়েছে তিনটি ক্যামেরা। ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে এতে রয়েছে ‘নচ’ ডিসপ্লে। ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে লেইকার তিনটি ক্যামেরা। যার মধ্যে প্রথমে রয়েছে ৪০ মেগাপিক্সেল ক্যামেরা, যা এফ/ ১.৮ ও ১ / ১.৭ অ্যাপাচারসমৃদ্ধ। মাঝে রয়েছে এফ/ ১.৬ অ্যাপাচারের ২০ মেগাপিক্সেল ক্যামেরা। সর্বশেষ রয়েছে এফ/ ২.৪ অ্যাপাচারের ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে এফ/ ২.০ অ্যাপাচারসমৃদ্ধ ২৪ মেগাপিক্সেল ক্যামেরা, যা দিয়ে এইচডি ভিডিও রেকর্ড করা যাবে।

ফোনটির ডিসপ্লের মধ্যে ও পেছনে দুই জায়গায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আছে উন্নত ফেস আনলক। আইফোন ১০-এর চেয়ে দ্রুত ওয়্যারলেস চার্জিং সুবিধা আছে এতে। এতে রয়েছে অক্টা কোর হাইসিলিকন কিরিন ৯৭০ চিপসেটের প্রসেসর। গ্রাফিকস সুবিধা দিতে রয়েছে মালি জি৭২ এমপি ১২। ৬.২ ইঞ্চি ডিসপ্লের সমৃদ্ধ ফোনটির রেজল্যুশন হলো ১০৮০ * ২২৪৪ পিক্সেল। এতে ওয়াই-ফাই, এফএম রেডিও, জিপিএস ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

ফাস্ট চার্জিং সুবিধাযুক্ত ফোনটিতে রয়েছে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। শিগগিরই বাংলাদেশের বাজারে এর দাম ঘোষণা করবে হুয়াওয়ে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD