শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

এআই প্রযুক্তির হেলমেট প্রথমবারের মতো বিশ্ব সাইকেল রেসে

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

সাইকেল রেসের ইতিহাসে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিতে তৈরি হেলমেট ব্যবহার হলো বিশ্বখ্যাত ট্যুর দে ফ্রান্সে। ৮ জুলাই (মঙ্গলবার) রেসের মঞ্চে এই অভিনব হেলমেট উন্মোচন করে আরব আমিরাতের পেশাদার সাইকেল দল এক্সআরজি।

এই হেলমেটের ডিজাইন তৈরি হয়েছে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। এটি যৌথভাবে তৈরি করেছে আবুধাবিভিত্তিক AI কোম্পানি জি-৪২ এবং ইতালির স্বনামধন্য হেলমেট নির্মাতা প্রতিষ্ঠান এমইটি হেলমেটস। জি-৪২ জানায়, হেলমেটের নকশায় ব্যবহৃত হয়েছে বাতাসপ্রবাহ ও ফাঁকা স্থান নিয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ। ফলে হেলমেটটি শুধু নিরাপদ ও কার্যকরই নয়, বরং দৃষ্টিনন্দনও।

এ বছরের ট্যুর দে ফ্রান্স ২১ দিনের রেস, শুরু হয়েছে ৫ জুলাই এবং চলবে ২৭ জুলাই পর্যন্ত। বিশ্বের সেরা সাইক্লিস্টদের অংশগ্রহণে এই প্রতিযোগিতায় পারফরম্যান্সের পাশাপাশি প্রযুক্তিগত উদ্ভাবনেও নজর কাড়ছে আরব আমিরাতের দলটি।

হেলমেট উন্মোচনের পাশাপাশি জি-৪২ চালু করেছে ‘হেলমেটভার্স’ নামের একটি আন্তর্জাতিক ডিজাইন প্রতিযোগিতা। এই প্ল্যাটফর্মে সাধারণ ভক্তরাও এআই-এর সাহায্যে হেলমেট ডিজাইন তৈরি করে আপলোড করতে পারবেন। পরবর্তীতে ব্যবহারকারীরা অনলাইনে ভোট দিয়ে বেছে নেবেন তাদের পছন্দের নকশা।

সূত্র: খালিজ টাইমস।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD