চুয়াডাঙ্গা প্রতিনিধি: “সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই, অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় পাঁচ দিনব্যাপি ফলদ বৃক্ষরোপণ পক্ষ, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে সোমবার সকালে জেলা প্রশাসকরে কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এরপর জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাঈম-আস-সাকীবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্মা আসলাম মজুমদার ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান প্রমুখ।
জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের আয়োজনে ১৮টি ষ্টল বিশিষ্ট এ বৃক্ষমেলা চলবে আগামী ৩ আগষ্ট পর্যন্ত।