শিরোনাম :
মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ; খোয়াই নদীতে অবমুক্ত

চবিতে শিক্ষককে ঘিরে বিক্ষোভ, ‘মব’সৃষ্টির অভিযোগ

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

বাংলাদেশে পদোন্নতির সাক্ষাৎকার দিতে যাওয়া এক বিশ্ববিদ্যালয় শিক্ষককে বরখাস্তের দাবিতে বিক্ষোভ হয়েছে।

ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওই শিক্ষকের বিরুদ্ধে এমন ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে দেশটির বৃহত্তম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটে। এ সময় বেশ হট্টগোলের পাশাপাশি তাঁকে হেনস্তার ঘটনাও ঘটে। পদোন্নতির সাক্ষাৎকার দিতে যাওয়া শিক্ষকের নাম কুশল বরণ চক্রবর্তী।

শিক্ষার্থীদের দাবির মুখে পদোন্নতি বোর্ডের কার্যক্রম স্থগিত করার কথা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কুশল বরণ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারি অধ্যাপক। শুক্রবার বেলা ৩টা থেকে তাঁর সহকারি অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির সাক্ষাৎকার ছিল।
কুশল বরণের অভিযোগ, পরিকল্পিতভাবে ‘মব’সৃষ্টি করে তাঁকে চরম অপমান ও হেনস্তা করা হয়েছে। প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাড়িতে করে তাঁকে বাসায় পৌঁছে দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি সনাতনী জাগরণ জোট ও বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদের সঙ্গে যুক্ত তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিক্ষকের পদোন্নতির সাক্ষাৎকারের খবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগে থেকে ছড়িয়ে পড়ে। দুপুরের পর থেকেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদকেও ওই অবস্থান কর্মসূচিতে দেখা গেছে।

এ অবস্থান কর্মসূচি থেকেই বিকেল ৪টার দিকে তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। পাশাপাশি কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতি বোর্ড বাতিল ও বরখাস্তের দাবি জানান। আর এসব ঘটনার মধ্যেই সাক্ষাৎকার দেয়ার জন্য উপাচার্যের কার্যালয়ে যান ওই শিক্ষক।

এ ব্যাপারে কুশল বরণ চক্রবর্তী বলেন, ‘আমি নির্ধারিত সময়ে সাক্ষাৎকার দিতে উপাচার্যের কার্যালয়ে যাই। কিন্তু একটি দল আগে থেকে পরিকল্পনা করে আমার বিরুদ্ধে মব সৃষ্টি করে হেনস্তার চেষ্টা করে। কয়েকদিন ধরেই তারা আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছিল।’

তিনি বলেন, ‘আমাকে নিয়ে তারা যেসব প্রশ্ন তুলছে, আমি সেসব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত ছিলাম। তারা আমাকে সেই সুযোগ দেননি। বরং সহ-উপাচার্য উল্টো আমাকে ধমক দিয়ে সরিয়ে দেন।’

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র শিবিরের নেতা হাবিবুল্লাহ খালেদ উচ্চস্বরে কথা বলছেন। তাঁর সঙ্গে থাকা অন্যরা হইচই করছেন। এ সময় উপাচার্যকে নির্লিপ্তভাবে চেয়ারে বসে থাকতে দেখা গেছে।

ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোহাম্মদ আলী বলেন, কুশল বরণ চক্রবর্তী অভ্যুত্থানের আগে ফ্যাসিবাদের সহযোগী ছিলেন। দেশে সংখ্যালঘু নির্যাতন হয়েছে– এমন অপপ্রচার চালিয়েছেন বিদেশে। তাই তাঁর পদোন্নতির খবরে বিভিন্ন ছাত্র সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ করেছেন। এটা তার প্রাপ্য ছিল।

মব সৃষ্টি করে হেনস্তার অভিযোগ মিথ্যা বলে দাবি করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, কুশল বরণের আজকের এ অবস্থার জন্য তাঁর অতীত কর্মকাণ্ড দায়ী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD