শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫
সাবেক সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়। ছবি: সংগৃহিত

বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক।

বাংলাদেশের সাবেক একজনজাতীয় সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এম নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করা হয়েছে।

মানিকগঞ্জের গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি মানিকগঞ্জ-১ আসনের দুইবার সংসদ সদস্য ছিলেন।

বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে দেশটির রাজধানী ঢাকার লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারের কারণ ও বিস্তারিত আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়নি। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দুর্জয়ের বিরুদ্ধে চলমান একটি তদন্তের ভিত্তিতেই এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়েছে।

এ এম নাঈমুর রহমান দুর্জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম পরিচিত নাম। তিনি জাতীয় দলের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন এবং ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে সক্রিয় হন।

২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে মানিকগঞ্জ-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD