শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

রোনালদোর নতুন চুক্তি

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

জল্পনার অবসান হলো। আল নাসরেই থাকছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি ক্লাবের সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি সেরেছেন পর্তুগালের অধিনায়ক। চুক্তির বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সিআর সেভেন।

সামাজিক মাধ্যমে ২০২৭ লেখা এক জার্সি হাতে ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘নতুন অধ্যায় শুরু। একই প্যাশন, একই স্বপ্ন নিয়ে। চলো একসঙ্গে ইতিহাস গড়ি।’

অথচ, সর্বশেষ সৌদি প্রো লিগের শেষ ম্যাচ খেলে সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে রোনালদো জানিয়েছিলেন, এই অধ্যায় শেষ। অর্থাৎ, আল নাসরে যে আর থাকছেন না তার ইঙ্গিতই দিয়েছিলেন। কিন্তু বাস্তবে সম্পর্কটা আরো দুই বছরের জন্য জোরালো করলেন। থাকছেন ৪২তম বসন্ত পর্যন্ত।

২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন রোনালদো। দলটির হয়ে এখন পর্যন্ত সবমিলিয়ে ১১১ ম্যাচ খেলে ৯৯ গোল করেছেন। সর্বশেষ দুই মৌসুমে গোলের বন্যা বইয়ে দিলেও স্বপ্নটা পূরণ হয়নি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর। সেই স্বপ্ন হচ্ছে দলের হয়ে শিরোপা জেতা। তাই স্বপ্ন পূরণ করে একসঙ্গে ইতিহাস গড়ার কথাই জানিয়েছেন রোনালদো।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD