শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু কবিতা উৎসব অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮

গোপালগঞ্জ, প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দিনব্যাপি ১০ম বঙ্গবন্ধু কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কবি সংসদ বাংলাদেশ এ উৎসবের আয়োজনে ও স্বজন সভা কোটালীপাড়া শাখার সহযোগিতায় এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম ভাগ শুক্রবার সকাল সাড়ে ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে কবিতা উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত কবি ও শিশু সাহিত্যিক দৈনিক যুগান্তরের ফিচার সম্পাদক রফিকুল ইসলাম দাদু ভাই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি সংসদের সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু কবিতা উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব তৌহিদুর ইসলাম কনক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সংসদের সভাপতি ড. আরিফ বিন ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন কবি সংসদ বাংলাদেশের নির্বাহী সভাপতি কবি আরিফ মঈনুদ্দীন, কবি ও শিশু সাহিত্যক খালেক বিন জয়েন উদ্দিন, কবি প্রফেসর ড. আব্দুর বারী, কবি ফারুক প্রধান, কবি কাপ্তান নূর, কবি বাপ্পী রহমান, কবি তালুকদার মহিবুল , কবি সাহেদ বিপ্লব, কবি ফরিদা ইয়াসমিন সুমি, কবি বাপ্পি সাহা, কবি আশরাফ ফকির, কবি রবীন্দ্র নাথ অধিকারী, আব্দুল লতিফ গাজী, কবি মিন্টু রায়, কবি পাগলা জাহাঙ্গীর প্রমূখ।

এরআগে প্রধান অতিথি রফিকুল ইসলাম দাদু ভাই অনুষ্ঠানে আগত কবিদের উত্তরীয় পরিয়ে দেন। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি আরিফ মঈনুদ্দীন ,কবি আসাদ কাজল, কবি সিরাজুল করিমসহ অন্যান্য কবিরা বক্তব্য রাখেন। এরপর কবি সংসদের পক্ষ থেকে কবি ও শিশু সাহিত্যক রফিকুল ইসলাম দাদু ভাইকে বঙ্গবন্ধু কবিতা পুরস্কার ২০১৮ প্রদান করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে প্রধান অতিথির বক্তব্য রফিকুল দাদু ভাই বলেন, বাঙ্গালী জাতীয়তাবাদের জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র পূন্যভুমি টুঙ্গিপাড়া আমাদের প্রেরনার উৎসস্থল। বঙ্গবন্ধু একজন ব্যক্তি, একটি নাম ও একটি দেশের নাম।

পরে অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি ফরিদা ইয়াসমিন, কবি সাবিহা সারমিন, কবি আব্দুল গনি মিয়া, কবি বাপ্পী রহমান, কবি নুরুদ্দীর শেখ, কবি প্রফেসর ড. আব্দুল বারী, কবি আসাদ কাজল, কবি রবীন্দ্রনাথ অধিকারি, কবি গাজী লতিফ, কবি এস এম জাহাঙ্গীর হোসেন, কবি মিন্টু রায়, কবি প্রদীক মিত্র, কবি মোস্তাক আহম্মেদ, কবি সিরাজুল করিম, কবি আতিয়ার রহমান, কবি সাহেদ বিপ্লব, কবি তালুকদার মহিবুল, কবি বাপ্পী সাহা, কবি নাহিদ লিজাসহ প্রায় দুই শতাধিক কবি বঙ্গবন্ধু কে নিবেদিত কবিতা পাঠে অংশ নেয়। এ ছাড়াও যুগন্তর স্বজন সমাবেশের কোটালীপাড়া ইউনিটের সদস্যরা বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠে অংশ গ্রহন করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD