শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বারবারা মাসিং ডয়চে ভেলের নতুন মহাপরিচালক

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: রবিবার, ২২ জুন, ২০২৫

৭২ বছরের ইতিহাসে এই প্রথম নারী নেতৃত্বে পরিচালিত হতে যাচ্ছে জার্মানির আন্তর্জাতিক সম্প্রচারক ডয়চে ভেলে৷ ডিডাব্লিউ ব্রডকাস্টিং কাউন্সিল নতুন মহাপরিচালক হিসেবে নিযুক্ত করেছে বারবারা মাসিংকে।

ডয়চে ভেলে শুক্রবার (২০ জুন) ঘোষণা করেছে, ১ অক্টোবর, ২০২৫ তারিখে বর্তমান মহাপরিচালক পেটার লিমবুর্গের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন বারবারা মাসিং৷

ডিডাব্লিউ ব্রডকাস্টিং কাউন্সিল এবং এর নির্বাচনি কমিটির চেয়ারম্যান কার্ল য়্যুস্টেন বলেন, “পরবর্তী মহাপরিচালক হিসেবে বারবারা মাসিংকে নিযুক্ত করতে পেরে আমি রোমাঞ্চিত৷”

য়্যুস্টেন বলেন, “তিনি শীর্ষ-স্তরের নেতৃত্ব এবং সাংবাদিকতার দক্ষতাই নিয়ে আসছেন না, বরং একটি বৈশ্বিক গণমাধ্যমের এক চ্যালেঞ্জিং পরিবেশে ডয়চে ভেলেকে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য প্রয়োজনীয় কৌশলগত দূরদর্শিতাও রেখেছেন৷”

এর আগে ডিডাব্লিউ-র ব্যবসায় প্রশাসন বিভাগের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন মাসিং৷ য়্যুস্টেন বলেন, ডিডাব্লিউ-র অনুষ্ঠান সম্প্রসারণের পাশাপাশি সংস্থাটিকে সুবিন্যস্ত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মাসিং৷ তিনি বলেন, “গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য একটি বিশ্বস্ত, স্বাধীন বৈশ্বিক কণ্ঠস্বর হিসেবে ডয়চে ভেলের ভূমিকা জোরদার করার জন্য” মাসিংই উপযুক্ত নেতা৷”

ডিডাব্লিউ উপদেষ্টা বোর্ডের উপ-পরিচালক আখিম ডার্কসও ডয়চে ভেলের কার্যক্রম সম্প্রসারণ ও পুনর্গঠনে মাসিংয়ের সাফল্যের প্রশংসা করেছেন৷ “ভূ-রাজনৈতিকভাবে চ্যালেঞ্জিং সময়ে” ডিডাব্লিউ “বিশ্বে একটি প্রাসঙ্গিক কণ্ঠস্বর হিসেবে উপস্থিত থাকা এবং মানুষকে বিনামূল্যে তথ্য প্রদান করা” নিশ্চিত করার জন্য মাসিংয়ের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ডার্কস৷

মাসিং তার নেতৃত্বের উপর আস্থা রেখে ডিডাব্লিউর ভবিষ্যৎ গঠনে সহায়তা করার সুযোগ দেয়ার জন্য কাউন্সিলকে ধন্যবাদ জানিয়েছেন৷

মাসিং বলেন, ‘‘তথ্যভিত্তিক, নির্ভরযোগ্য সাংবাদিকতা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ এবং এআই-সংশ্লিষ্টতা ও বিভ্রান্তিকর তথ্যের প্রবাহের সময়কালে আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ৷’’

ব্রডকাস্টিং কাউন্সিলের সাত সদস্যের নির্বাচন কমিটি সর্বসম্মত সিদ্ধান্তে মাসিংয়ের নিয়োগ ঘোষণা করেছে৷

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD