শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল কানাডা

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: রবিবার, ২২ জুন, ২০২৫

২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল কানাডা। অন্টারিওর ম্যাপল লিফ ক্রিকেট গ্রাউন্ডে বাহামার বিপক্ষে সাত উইকেটের জয় পেয়ে তারা এই যোগ্যতা অর্জন করে।

শনিবার কোয়ালিফায়ারের শেষ ম্যাচে বাহামাসকে মাত্র ৫৭ রানে অলআউট করে দেয় কানাডা। বল হাতে দাপট দেখান কালীম সানা ও শিভম শর্মা, দুজনই তুলে নেন তিনটি করে উইকেট। জবাবে মাত্র ৫.৩ ওভারে ম্যাচ জিতে নেয় তারা। দিলপ্রীত বাজওয়া খেলেন ১৪ বলে ঝড়ো ৩৬ রানের অপরাজিত ইনিংস।

এর মধ্য দিয়ে ৫ ম্যাচে ৫ জয় নিয়ে গ্রুপ সেরা হয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ   নিশ্চিত করে কানাডা। গত বছর যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ানে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করা কানাডা এবারের কোয়ালিফায়ারে অন্যতম ফেভারিট হিসেবেই এসেছিল।

এর ফলে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন পর্যন্ত ১১টি দল নিশ্চিত হয়েছে। স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও তালিকায় রয়েছে—আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং পাকিস্তান।

বাকি ৭টি দল আসবে তিনটি আঞ্চলিক কোয়ালিফায়ার থেকে-ইউরোপ (২টি দল), আফ্রিকা (২টি দল) এবং এশিয়া-ইস্ট এশিয়া প্যাসিফিক (৩টি দল)।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD