শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

তাইওয়ানের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় হুয়াওয়ে ও এসএমআইসি

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শনিবার, ২১ জুন, ২০২৫

চীনের শীর্ষস্থানীয় দুই প্রযুক্তি জায়ান্ট- হুয়াওয়ে ও সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশন (এসএমআইসি)-কে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করেছে তাইওয়ান। তালিকাটি এমন কিছু সংস্থার নাম সংবলিত, যেগুলো অস্ত্র বিস্তারে জড়িত থাকার অভিযোগে জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার ঝুঁকির আওতায় আসে। এই তালিকায় তালেবান ও আল-কায়েদার মতো চিহ্নিত সন্ত্রাসী সংগঠনগুলোর নামও রয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এখন থেকে তাইওয়ানের যেকোনো কোম্পানি হুয়াওয়ে বা এসএমআইসি-তে পণ্য রপ্তানি করতে চাইলে সরকার থেকে পূর্বানুমোদন বা লাইসেন্স গ্রহণ করতে হবে। তাইওয়ানের অর্থনীতি মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় নিরাপত্তা সুরক্ষা ও অস্ত্র বিস্তার রোধের দৃষ্টিকোণ থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি প্রকাশিত তালিকায় নতুন করে ৬০১টি প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে, যার মধ্যে চীন ছাড়াও রাশিয়া, ইরান, পাকিস্তান ও মিয়ানমারের বিভিন্ন সংস্থার নাম রয়েছে। এই তালিকা অনুযায়ী, এখন পর্যন্ত মোট ১০ হাজার ৮৪৪টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে তাইওয়ান সরকার।

তাইওয়ানের প্রশাসন জানায়, রপ্তানি নিষেধাজ্ঞার তালিকাটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং যুক্তরাষ্ট্রসহ তাদের প্রধান মিত্রদেশগুলোর রপ্তানি নিয়ন্ত্রণ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে হালনাগাদ করা হয়েছে। এর মাধ্যমে তাইওয়ান আন্তর্জাতিক বাণিজ্য এবং নিরাপত্তা নীতির সাথে ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত করতে চাইছে।

স্থানীয় উৎপাদক ও রপ্তানিকারকদের সতর্ক করে বলা হয়েছে, তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠানে কৌশলগত উচ্চ প্রযুক্তির পণ্য রপ্তানির ক্ষেত্রে অবশ্যই আন্তর্জাতিক বাণিজ্য প্রশাসন (Bureau of Foreign Trade) থেকে লাইসেন্স সংগ্রহ করতে হবে।

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপটি এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় দেশগুলো চীনা প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ক্রমবর্ধমান নিষেধাজ্ঞা আরোপ করছে, বিশেষ করে জাতীয় নিরাপত্তা ও চিপ উৎপাদন সংক্রান্ত উদ্বেগের কারণে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD