শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

খামেনিকে ‘আর বেঁচে থাকতে দেওয়া যায় না’ : ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার (১৯ জুন) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ‘আর বেঁচে থাকতে দেওয়া যায় না’। খবর এএফপির।

তেল আবিবের নিকটবর্তী শহর হোলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কাটজ বলেন, খামেনি প্রকাশ্যে ইসরায়েলকে ধ্বংস করতে চান বলে ঘোষণা দিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে হাসপাতালে আক্রমণ চালানোর নির্দেশ দেন। ইসরায়েল রাষ্ট্রের ধ্বংসই তার প্রধান লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, ‘এমন একজন ব্যক্তির আর অস্তিত্ব থাকতে দেওয়া যায় না।’

ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, আজ ভোরে একটি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলের প্রধান হাসপাতাল সোরোকায় আঘাত হানে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং অন্তত ৪৭ জন আহত হন। এই হামলাকে ইসরায়েল বেসামরিক চিকিৎসা অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার একটি গুরুতর যুদ্ধাপরাধ হিসেবে দেখছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এই হামলার নিন্দা জানিয়েছেন এবং তেহরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে সতর্ক করেছেন।

গত শুক্রবার (১৩ জুন) ইরানে হামলার পর থেকে দুই দেশের মধ্যে তীব্র সংঘাত চলছে। এই মুহূর্তে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর খামেনিকে সরাসরি লক্ষ্য করে এমন মন্তব্য পরিস্থিতিকে আরও সংঘাতপূর্ণ করে তুলবে বলে ধারণা করা হচ্ছে

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD