শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ইরান ছেড়ে আজারবাইজানে গেলেন ৬ শত বিদেশি নাগরিক

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ জুন, ২০২৫

ইরান-ইসরায়েল সংঘাত ক্রমেই আরও ভয়াবহ হয়ে উঠছে। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইরানজুড়ে। টানা পাঁচদিন ধরে হামলা ও পাল্টা হামলা চলছে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত নিরাপদ আশ্রয়ের খোঁজে পার্শ্ববর্তী আজারবাইজানে পাড়ি জমিয়েছেন ৬০০ বিদেশি নাগরিক।

ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক বিবৃতিতে নাম প্রকাশে অনিচ্ছুক আজারবাইজান সরকারের এক কর্মকর্তা বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হওয়ার পর থেকে ১৭টি দেশের ৬০০’র বেশি নাগরিক ইরান থেকে আজারবাইজানে প্রবেশ করেছেন।

এই বিদেশি নাগরিকরা কাস্পিয়ান সাগরের উপকূলবর্তী আস্তারা চেকপয়েন্ট দিয়ে ইরান থেকে আজারবাইজানে প্রবেশ করছেন। সেখান থেকে তাদের আজারবাইজানের রাজধানী বাকুর বিমানবন্দরে নেওয়া হচ্ছে এবং আন্তর্জাতিক ফ্লাইটে নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে।

আজারবাইজান সরকারের সূত্র জানায়, যারা ইরান ছেড়েছেন তাদের মধ্যে রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, জার্মানি, স্পেন, ইতালি, সার্বিয়া, রোমানিয়া, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, চীন, ভিয়েতনামের নাগরিক রয়েছেন। সূত্র: রিয়েন্ট টুডে, পেনিনসুলা কাতার, ক্যালিবার, ওমান অবজার্ভার, আল-জাজিরা, এএফপি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD