শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

‘দ্বিতীয় চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে আস্তানায় সি চিন পিং

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

কাজাখস্তান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভের আমন্ত্রণে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ‘দ্বিতীয় চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে সোমবার স্থানীয় সময় দুপুরে এক বিশেষ বিমানে আস্তানায় পৌঁছান।

সি চিন পিংকে বহনকারী বিশেষ বিমানটি কাজাখস্তানের আকাশসীমায় প্রবেশের পর, দেশটির বিমানবাহিনীর যুদ্ধবিমান তাঁকে এসকর্ট করে নিয়ে যায়।

সি চিন পিং আস্তানার নুরসুলতান নাজারবায়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে, প্রেসিডেন্ট টোকায়েভ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় তাঁর সঙ্গে ছিলেন প্রেসিডেন্ট কার্যালয়ের পরিচালক দাদেবাই, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নুর্তলেভ, প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কাজিখান এবং আস্তানার মেয়র কাসেমবেকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানবন্দরে কাজাখ তরুণীরা প্রেসিডেন্ট সি চিন পিংকে ফুল দিয়ে বরণ করে নেন। নীল কার্পেটের দুই পাশে গার্ড অব অনার সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান এবং কাজাখ শিশুরা চীন ও কাজাখস্তানের জাতীয় পতাকা হাতে নিয়ে সি চিন পিংয়ের সফরকে উষ্ণ অভ্যর্থনা জানায়।

প্রেসিডেন্ট টোকায়েভকে সঙ্গে নিয়ে সি চিন পিং গার্ড অব অনার পরিদর্শন করেন। এ সময় চীন ও কাজাখস্তানের জাতীয় পতাকা বহনকারী একটি হেলিকপ্টার বিমানবন্দরের ওপর দিয়ে উড়ে যায়। পরে, বিমানবন্দরের ভিআইপি ভবনে দুই রাষ্ট্রপ্রধান কাজাখ শিশুদের শৈল্পিক পরিবেশনা উপভোগ করেন।

সূত্র: জিনিয়া-তৌহিদ-ফেই, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD