শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চতুর্থ চীন-আফ্রিকা অর্থ-বাণিজ্য এক্সপোতে স্বাক্ষরিত হয়েছে ১৭৬টি প্রকল্প

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

সদ্য-সমাপ্ত চতুর্থ চীন-আফ্রিকা অর্থ-বাণিজ্য এক্সপোতে ১৭৬টি প্রকল্প চুক্তি স্বাক্ষিত হয়েছে, চুক্তির অর্থের পরিমাণ ১ হাজার ১২৯ কোটি ডলার। প্রকল্প ও অর্থের পরিমাণ গত এক্সপোর তুলনায় যথাক্রমে ৪৫.৯ ও ১০.৬ শতাংশ বেশি। গতকাল (রোবার) এ বিষয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং থেকে এ সব তথ্য জানা গেছে,

এক্সপোর শেষ দিন গতকাল রোববার পর্যন্ত প্রধান ভবনে ২ লাখ পর্যটক মেলা দেখতে এসেছেন যা, গত বারের তুলনায় দ্বিগুণ বেশি। পাশাপাশি কাও ছিয়াও শাখা ভবনে ৪০টির বেশি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। জাম্বিয়া ও নামিবিয়াসহ দেশগুলো কাও ছিয়াও বাজারে স্থায়ী ভবন প্রতিষ্ঠা করে। সিয়াং থান মধ্য আন্তর্জাতিক যন্ত্রপাতি পার্কে অনুষ্ঠিত প্রদর্শনে ১৫০টির বেশি কোম্পানি অংশগ্রহণ করে এবং ১২ হাজারের বেশি দর্শক দেখতে এসেছেন।

এবার এক্সপোতে প্রথমবারের মতো চীন-আফ্রিকা বিখ্যাত ব্র্যান্ড সহযোগিতা প্রদর্শন, আফ্রিকা বিশেষ ও বৈশিষ্ট্যময় পণ্য প্রদর্শন ও চীন-আফ্রিকা ফ্যাশন প্রদর্শনসহ অনুষ্ঠিত হয়। ২৬টি আফ্রিকান দেশ ও ২৩টি চীনা প্রদেশ ও শহর এক্সপোতে থিম প্রদর্শন স্থল প্রতিষ্ঠা করে। দেশ বিদেশের ২ হাজার ৭০০টির বেশি কোম্পানি প্রদর্শক হিসেবে এক্সোপতে অংশগ্রহণ করে। এর মধ্যে ৩০ শতাংশের বেশি প্রদর্শক আফ্রিকান কোম্পানি, তারা ৪৩টি আফ্রিকান দেশ থেকে এসেছে।

১২-১৫ জুন চীনের হুনান প্রদেশের রাজধানী ছাংশা শহরে অনুষ্ঠিত হয় চতুর্থ চীন-আফ্রিকা অর্থ-বাণিজ্য এক্সপো। ৫৩টি আফ্রিকান দেশ, ১১টি আন্তর্জাতিক সংস্থা, ২৭টি চীনা প্রদেশ ও শহর ও ৪ হাজার ৭০০টির বেশি আফ্রিকান ও চীনা কোম্পানি, বাণিজ্য সমিতি ও আর্থিক সংস্থার ৩০ হাজারের বেশি মানুষ এক্সপোতে অংশগ্রহণ করতে নিবন্ধন করে।

সূত্র: শিশির-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD