শিরোনাম :
‘প্রযুক্তি উদ্ভাবনেই অর্থনৈতিক সার্বভৌমত্ব’, ওসাকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রামাণ্যচিত্রের অসঙ্গতি নিয়ে দুঃখ প্রকাশ : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর গণতন্ত্রের সংগ্রামের দলিল হবে: প্রধানমন্ত্রী মানবপাচার মোকাবিলায় সমন্বিত তথ্য বিনিময়ে বাংলাদেশ-আইওএমের জোর বাগেরহাটে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা প্রেস ক্লাবের সামনে সংঘর্ষ: নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যানসহ ৬ নেতা গ্রেপ্তার বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ : স্বাস্থ্যমন্ত্রীর কাছে জেলা বিএনপির আবেদন হালাল মাংস ও কৃষিপণ্য বাণিজ্য বাড়াতে ঢাকা-কুয়ালালামপুরের নতুন উদ্যোগ দুই কোটি কৃষককে কৃষক কার্ডের আওতায় আনতে সরকারের পরিকল্পনা ওসাকায় বাংলাদেশে বিনিয়োগের আহ্বান, জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে আশাবাদ

বিস্ফোরণে কেঁপে উঠল তেল আবিব, মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। স্থানীয় সময় সোমবার (১৬ জুন) রাতভর ইরান থেকে ইসরায়েলের বিভিন্ন স্থানে ছোড়া হয় একের পর এক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও, ইরানি গণমাধ্যমগুলো দাবি, ‘আইরন ডোম’ হ্যাক করায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হানে। এতে হাইফার তেল পরিশোধনাগার সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। হতাহতের খবরও মিলেছে।

একই সময়ে ইসরায়েল হামলা চালায় তেহরানে। রাষ্ট্রীয় টিভি ভবনে বিস্ফোরণে আগুন ধরে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে সম্প্রচারে থাকা উপস্থাপকের মধ্যেও। পাল্টা হুমকি দিয়ে ইরান হুঁশিয়ারি দিয়েছে তেল আবিববাসীদের নিরাপদ আশ্রয়ে যেতে।

ইরানি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যর্থতার কারণ হ্যাকিং। এমনকি তাবরিজে ইসরাইলের একটি F-35 যুদ্ধবিমান ভূপাতিতের দাবিও করেছে তারা।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি ইঙ্গিত দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করতে। জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন হস্তক্ষেপে ভেটো দিলেও তেহরানবাসীকে শহর ছাড়ার হুঁশিয়ারি দেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, খামেনিকে হত্যার পরিকল্পনায় ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, ইরান শিগগিরই পারমাণবিক চুক্তি না করলে বাসিন্দাদের তেহরান ত্যাগ করা উচিত।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে বলেছেন, যুদ্ধ প্রসার চায় না ইরান, তবে আঘাতের জবাব দেয়া হবে। একইসঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী একে কূটনীতির বিরুদ্ধে বড় আঘাত বলে মন্তব্য করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD