শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বিআরআই চীন ও মধ্য এশিয়ার মধ্যে উচ্চ-স্তরের সহযোগিতা : সিজিটিএন জরিপ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫

দ্বিতীয় চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে সিজিটিএন প্রকাশিত একটি বৈশ্বিক জরিপে দেখা গেছে যে, চীন এবং পাঁচটি মধ্য এশিয়ার দেশের মধ্যে উচ্চ-স্তরের সহযোগিতা মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজের সত্যিকারের প্রতিমূর্তি, যা ক্রমবর্ধমান অস্থির আন্তর্জাতিক দৃশ্যপটে স্থিতিশীলতা সঞ্চার করে।

প্রথম চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনের পর থেকে, বিভিন্ন ক্ষেত্রে চীন এবং পাঁচটি মধ্য এশিয়ার দেশের মধ্যে সহযোগিতা ‘দ্রুতগতির’ সময়পর্বে প্রবেশ করেছে। জরিপ অনুসারে, ৯০.৪ শতাংশ উত্তরদাতা উল্লেখ করেছেন যে, চীন-মধ্য এশিয়া রাষ্ট্রপ্রধানদের বৈঠক ব্যবস্থা গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা পালন করেছে। ৯২ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন যে মধ্য এশিয়াকে তার প্রতিবেশী কূটনীতিতে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে, চীন মধ্য এশিয়ার দেশগুলোর জন্য রূপান্তর, উন্নয়ন এবং বৃহত্তর আঞ্চলিক প্রভাব অর্জনের জন্য আরও সুযোগ তৈরি করেছে। ইউরেশিয়ান ভূ-রাজনৈতিক ভূদৃশ্য দ্রুত পরিবর্তিত হওয়ার সাথে সাথে, ৮৮.১ শতাংশ উত্তরদাতা বলেছেন যে চীন-মধ্য এশিয়া অভিন্ন কল্যাণের সমাজ, মধ্য এশিয়ার দেশগুলোর কৌশলগত স্বাধীনতা জোরদার এবং অঞ্চলটিকে স্থিতিশীল করার জন্য গুরুত্বপূর্ণ।

২০১৩ সালে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মধ্য এশিয়ায় প্রথমবারের মত সিল্ক রোড অর্থনৈতিক অঞ্চল নির্মাণের প্রস্তাব করেন। তখন থেকে, চীন মধ্য এশিয়ার দেশগুলোকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) মূল অংশীদার হিসেবে দেখে আসছে। ৯২.৪ শতাংশ উত্তরদাতা একমত যে বিআরআই একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জনকল্যাণমূলক বিষয় যা চীন এবং মধ্য এশিয়ার মধ্যে উচ্চ-স্তরের সহযোগিতাকে সমর্থন করে। তাছাড়া, মধ্য এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি জটিল এবং সর্বদা পরিবর্তনশীল। চীন এবং মধ্য এশিয়ার দেশগুলো ‘তিন শক্তি’ মোকাবেলা এবং মাদক নিয়ন্ত্রণে সহযোগিতা করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, ৮৭.৫ শতাংশ উত্তরদাতা এটি স্বীকার করেছে। ৮২.৭ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন যে, সন্ত্রাসবাদ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং সংগঠিত অপরাধ দমনে চীন এবং মধ্য এশিয়ার দেশগুলোর উপর শাংহাই সহযোগিতা সংস্থার প্রভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
সূত্র: শুয়েই-হাশিম-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD