শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ জুন, ২০২৫

ইরানের একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, দেশটি একটি দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ইসরায়েলের বিরুদ্ধে হামলার মাত্রা আরও বাড়ানো হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘এই যুদ্ধ আমরা শুরু করিনি, কিন্তু এর শেষ কবে হবে, তা আমরাই ঠিক করব।’ তিনি আরও দাবি করেন, এই সংঘাত মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধ এবং এর পরিণতিতে ইসরায়েলি শাসন ব্যবস্থার পতন ঘটবে।

তিনি জোর দিয়ে বলেন, ‘ইরান নিজের জনগণের নিরাপত্তা রক্ষার জন্যই লড়ছে।’ একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ট্রাম্পের উচিত সিদ্ধান্ত নেওয়া—তিনি কি আমেরিকান জনগণের ট্যাক্সের টাকা নেতানিয়াহুর যুদ্ধ লালসার পেছনে নষ্ট করতে চান?’

এর আগে শুক্রবার রাতে এবং শনিবার ভোরে ইরান থেকে তিন দফা ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর (IDF) তথ্যমতে, এসব হামলায় প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। যদিও ইরানি গণমাধ্যম দাবি করেছে, শুক্রবার রাতের প্রথম দফার হামলাতেই শত শত ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

শনিবার ইরান জানিয়েছিল, দ্বিতীয় দিনের মতো ইসরায়েল তাদের ওপর সামরিক অভিযান চালিয়েছে। এবার ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও অর্থনৈতিক খাতকে লক্ষ্য করে আঘাত হেনেছে ইসরায়েল। দেশটির দক্ষিণ পার্স (South Pars) গ্যাসক্ষেত্রে হামলার ফলে সেখানে আগুন ধরে যায়। গ্যাসক্ষেত্রটি ইরানের অন্যতম প্রধান শক্তি উৎপাদন কেন্দ্র।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD