শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে এক দেশের গাদ্দারি থামছেই না

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ জুন, ২০২৫

ইসরায়েলকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করছে মধ্যপ্রাচ্যর জর্ডান। তারা ফিলিস্তিনে ত্রাণ যাওয়া পরিবহন থেকে বেশি টাকা নেওয়ার এবার ইসরায়েলকে সহায়তার জন্য নিজেদের আকাশ খুলে দিয়েছে গাদ্দার দেশটি। ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে সাময়িকভাবে বন্ধ হওয়া আকাশসীমা জর্ডান পুনরায় চালু করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

জর্ডানের স্থানীয় সময় শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৭টায় বিমান চলাচলের জন্য পুনরায় আকাশ খুলে দেয়া হয়। গত শুক্রবার ভোর রাতে ইরানে হামলা চালিয়েছিলো ইসরায়েল। ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার কারণে এর আগে জর্ডান সব ফ্লাইট স্থগিত করেছিল। তবে, দুই দেশের মাঝে উত্তেজনা না কমলেও প্রায় ২৪ ঘণ্টা পর জর্ডান আকাশসীমা চালু করলো।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ভোর রাতে ইরানে ভয়াবহ একাধিক হামলা চালায় ইসরায়েল। তার পরিপ্রেক্ষিতে ইরান যেন পাল্টা হামলা চালাতে না পারে সেজন্য ইসরায়েলের এক পাশ ঘিরে রাখা জর্ডান তাদের আকাশ পথ বন্ধ করে দেয়। যা সরাসরি ইসরায়েলকে সহায়তা করে। এখন আবারও ইসরায়েলের দরকার পড়েছে আবার জর্ডান তাদের আকাশপথ খুলে দিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, জর্ডানের সিভিল এভিয়েশন কমিশন জানিয়েছে, শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৭টায় (জিএমটি ০৫:৩০) থেকে আকাশসীমা আবার বাণিজ্যিক বিমান চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে।

এর আগে, শুক্রবার ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। জর্ডানও এই পদক্ষেপ নিয়েছিল, কারণ ইরান থেকে ইসরায়েলের দিকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের কারণে আকাশসীমায় নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়েছিল।

জর্ডানের সরকারি মুখপাত্র মোহাম্মদ আল-মোমানি বলেন, আমরা আমাদের আকাশসীমায় কোনো ধরনের লঙ্ঘন মেনে নেব না এবং এটি কোনো সংঘর্ষের ক্ষেত্র হবে না। এটি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

জর্ডান তার নিরপেক্ষ অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, তারা ইরান ও ইসরায়েলের মধ্যে কোনো ধরনের আকাশসীমা লঙ্ঘন মেনে নেবে না। দেশটি তার আকাশসীমা সবার জন্য উন্মুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু ইসরায়েলের প্রয়োজনে আবার জর্ডান তার আকাশসীমা পুনরায় চালু করে আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD