শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

কেরালা উপকূলে সিঙ্গাপুরের জাহাজে আগুন

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: সোমবার, ৯ জুন, ২০২৫

ভারতের কেরালা উপকূলে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে বিস্ফোরণ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ভারতীয় নৌবাহিনী ঘটনাস্থলে গেছে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুরত। পাঠানো হচ্ছে বিমানও।

সোমবার সকালে ঘটনাটি ঘটেছে। সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজ এমভি ওয়ান হায় ৫০৩ এ বিস্ফোরণের খবর পাওয়া যায়। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ২৭০ মিটার লম্বা জাহাজটি গত ৭ জুন শ্রীলঙ্কার কলম্বো থেকে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। সেখানে পৌঁছোনোর কথা ছিল ১০ জুন অর্থাৎ মঙ্গলবার। তার আগেই কেরালা উপকূলে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ সিঙ্গাপুরের জাহাজটিতে বিস্ফোরণ ঘটার খবর পায় ‘মুম্বাইয়ের মেরিটাইম অপারেশনস সেন্টার’। তারা বিষয়টি কোচির দফতরে জানায়। তার পরেই তৎপর হয়ে পদক্ষেপ করে ভারতীয় নৌসেনা।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খবর পাওয়া মাত্রই ভারতের যুদ্ধজাহাজ আইএনএস সুরতকে ঘটনাস্থলে পাঠানো হয়। সেটি কোচির দিকে আসছিল। তড়িঘড়ি যুদ্ধজাহাজটিকে কেরালার উপকূলে বিস্ফোরণস্থলে চলে যেতে বলা হয়। পাশাপাশি, কোচির নৌবাহিনীর ঘাঁটি থেকে একটি বিমানও পাঠানো হয় ঘটনাস্থলে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD