শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

রণক্ষেত্র লস অ্যাঞ্জেলেস, দফায় দফায় সংঘর্ষে বাড়ছে উত্তেজনা

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: সোমবার, ৯ জুন, ২০২৫

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে রবিবার সন্ধ্যায় ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, এই ঘটনায় প্রায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। মেয়র ড্যানিয়েল লুরি এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন।

সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় কিছু ব্যক্তি সহিংস হয়ে ওঠে এবং হামলা থেকে শুরু করে গুরুতর ভাঙচুর ও সম্পত্তি নষ্টের মতো অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করে। এর প্রতিক্রিয়ায় পুলিশ একটি নির্দিষ্ট এলাকায় বেআইনি সমাবেশ ঘোষণা করে।

পুলিশ আরও জানায়, যদিও অনেকে ঘটনাস্থল ত্যাগ করেন, তবে বেশ কিছু ব্যক্তি সেখানে থেকে যায় এবং বেআইনি কর্মকাণ্ড চালিয়ে যায়। যার মধ্যে ভবন এবং একটি টহল গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় দুজন কর্মকর্তা গুরুতর আঘাত না পেলেও তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। অন্য একজন কর্মকর্তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রতিক্রিয়ায় সান ফ্রান্সিসকোর মেয়র ড্যানিয়েল লুরি একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, প্রত্যেকেরই শান্তিপূর্ণভাবে তাদের মতামত প্রকাশের অধিকার রয়েছে কিন্তু আমরা কখনই সহিংস ও ধ্বংসাত্মক আচরণ সহ্য করব না। লুরি আরও জানান যে, প্রতিবাদ এখন থেমে গেছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, আমাদের অভিবাসী সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা, যারা আমাদের শহরে অবদান রাখেন, আমাদের অর্থনীতিকে সমর্থন করেন এবং এখানে তাদের পরিবার গড়ে তোলেন, তা আমাদের শহরকে কম নিরাপদ করে তোলে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD