শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ দখলে নিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: সোমবার, ৯ জুন, ২০২৫

গাজার দিকে রওনা দেওয়া আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত ত্রাণবাহী ‘ম্যাডলিন’ জাহাজে হামলা চালিয়ে সেটি দখলে নিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক জলসীমা থেকেই জাহাজটিকে আটক করে ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়। জাহাজটিতে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য খাবার ও চিকিৎসা সরঞ্জামসহ কিছু ত্রাণ ছিল।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এক বিবৃতিতে জানিয়েছে, “ম্যাডলিন এর স্বেচ্ছাসেবকদের ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে। বেআইনিভাবে জাহাজটি দখল করা হয়েছে, নিরস্ত্র বেসামরিক নাবিকদের অপহরণ করা হয়েছে এবং শিশু খাদ্য-চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়েছে।”

জাহাজটির ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ রাখছিলেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ। তিনি বলেন, জাহাজটি আটকের সময় কেউ হতাহত হননি বলে ক্যাপ্টেন তাকে জানিয়েছেন।

এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে বলেছে, ‘ম্যাডলিন’ জাহাজটি আটক করা হয়েছে। মন্ত্রণালয় বলেছে, ‘সেলফি ইয়ট’ ও তথাকথিত ‘সেলিব্রিটিদের’ নিরাপদে ইসরায়েলের উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে। ইসরায়েল বলছে, ‘গণমাধ্যমকে প্ররোচনামূলক নাটক সাজিয়ে শুধু প্রচার পাওয়ার উদ্দেশে’ এই কাজ করা হচ্ছিল।

জাহাজটিতে সুইডেনের পরিবেশবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, ফরাসি আন্দোলনকর্মী ও চিকিৎসক ব্যাপটিস্ট আন্দ্রে, আল জাজিরার সাংবাদিক ওমর ফায়াদ, ফিলিস্তিনি বংশোদ্ভূত ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য রিমা হাসানসহ ১২ জন মানবাধিকার কর্মী ছিলেন। বাকিরা হলেন জার্মানির ইয়াসেমিন আচার, ব্রাজিলের থিয়াগো আভিলা, পাস্কাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস ও ফ্রান্সের রিভা ভিয়া।

গত ২ মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল। এমন অবস্থায় অনাহারে ভুগে বেশ কয়েকটি শিশু মারা যায়। ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘ম্যাডলিন’ নামের এ জাহাজ ১ জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে যাত্রা শুরু করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD