শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতা খুন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২২ জুলাই, ২০১৮

শামীম খাঁন, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেদবাড়িয়া গ্রামে শনিবার মানসিক প্রতিবন্ধী পুত্রের বাঁশের লাঠির আঘাতে পিতার মৃত্যু হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার যাদবপুর ইউনিয়নের বেদবাড়ীয়া গ্রামের মাহাতাব উদ্দীনের পুত্র ইউসুপ আলী (২১) মানসিক প্রতিবন্ধী (২১.০৭.২০১৮) শনিবার বিকালে পিতার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তার হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা স্বজোরে মাথায় আঘাত করে। স্বজনরা মাহাতাবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মধ্যে যাদবপুর বাজার নামক স্থানে তার মৃত্যু হয়।

এব্যাপারে স্থানীয় ইউপি মেম্বর জানান, ইউসুফ মানিসিক প্রতিবন্ধী। তার পিতার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ইউসুফ এর হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে পিতার মাথায় আঘাত করে। তার পিতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথি মধ্যে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছেলেটি মানসিক প্রতিবন্ধী। সে কারণে পিতার মাথায় লাঠি দিয়ে আঘাত করেছে।

মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক জানান, ছেলের হাতে পিতার খুনের ঘটনা তারা জানতে পেরেছেন। লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনা স্থলে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD