শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলকে নিষেধাজ্ঞা দিতে লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

গাজায় যুদ্ধ বন্ধে লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থীরা। তারা ইসরায়েল সরকারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। খবর আল জাজিরার।

বুধবার প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের (পিএসসি) উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পার্লামেন্ট সদস্যদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। হাজার হাজার বিক্ষোভকারী লাল পোশাক পরে ব্রিটিশ পার্লামেন্ট ভবন ঘিরে মানববন্ধন করেন।

স্টারমার পার্লামেন্টে বলেন, অবরুদ্ধ এবং বোমাবর্ষণে বিধ্বস্ত গাজায় ইসরায়েলের কার্যকলাপ ভয়াবহ এবং অসহনীয়।

তিনি বলেন, এই সময়কে অন্ধকার সময় বলা যথার্থ। আমরা ইসরায়েলি সামরিক অভিযানের বিস্তৃতি, বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং মানবিক সহায়তা আটকে দেওয়ার কঠোর বিরোধিতা করেছি।

স্টারমার আরও জানান, যুক্তরাজ্য এরইমধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে, মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে এবং বর্তমানে আরও নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

যুদ্ধ শুরুর পর থেকেই যথাযথ পদক্ষেপ না নেওয়া এবং এখনো কার্যকরভাবে কিছু না করার জন্য প্রধানমন্ত্রী স্টারমার, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও তাদের সরকারকে যুক্তরাজ্যের ভেতরেই তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে।

লন্ডন থেকে আল জাজিরার সংবাদদাতা ররি চ্যালান্ডস জানান, ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ কয়েক ঘণ্টা ধরে চলে। পার্লামেন্টে স্টারমারের ভাষণের পুরো সময়েই এই বিক্ষোভ অব্যাহত ছিল। পুরো পার্লামেন্ট ভবন ঘিরে একটি রেড লাইন তৈরি করা হয়েছিল।

বিক্ষোভকারীরা বলেন, এর অর্থ হলো গাজা নিয়ে যুক্তরাজ্য সরকারেরও এমন রেড লাইন থাকা দরকার, যা তারা কখনো পার হতে দেবে না।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD