শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

হামজার গোলে এগিয়ে বাংলাদেশ 

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৪ জুন, ২০২৫

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে বুধবার (৪ জুন)  ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবল দল। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ফুটবল। ম্যাচের শুরুতেই ৬ মিনিটে হামজার দেওয়া গোলে ১-০তে এগিয়ে গেছে জামাল বাহিনী।

ভুটানের বিপক্ষে আজকের ম্যাচের একাদশে আছেন হামজা চৌধুরী। সেই সাথে  বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ফাহামেদুল ইসলাম ও কাজেম শাহ’র। দেশের মাটিতে জাতীয় দলের হয়ে আজই প্রথমবার মাঠে নেমেছেন হামজা।

মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের ক্যাম্পে ডাক পান ফাহামেদুল ইসলাম। সেবার সৌদি আরবে দলের সঙ্গে ক্যাম্প করলেও  স্কোয়াডে জায়গা হয়নি তার। যে কারণে সৌদি থেকেই তাকে ফিরে যেতে হয় ইতালিতে।
 
 আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ।  ভুটানের বিপক্ষে শক্তিশালী দল নিয়েই মাঠে নেমেছে স্বাগতিকরা।
 
বাংলাদেশ একাদশ: তপু বর্মন, জামাল ভুঁইয়া (অধিনায়ক), হামজা চৌধুরী, রাকিব হোসেন, মিতুল মারমা (গোলরক্ষক), তারিক রায়হান কাজী, ফাহামেদুল ইসলাম, সোহেল রানা, কাজেম শাহ কিরমানি, সাদ উদ্দিন ও তাজ উদ্দিন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD