শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

মদনে সরকারি চারটি গাছ জব্দ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ জুলাই, ২০১৮

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা মদনে সরকারি চারটি জাম গাছ জব্দ করা হয়েছে। শুক্রবার উপজেলার ফতেপুর ইউনিয়নের মদন-তাড়াইল রাস্তায় হাসনপুর নাম স্থান থেকে হাসনপুর গ্রামের মৃত আব্দুর রশিদ খন্দকারের ছেলে মোঃ আতাহার মিয়া খন্দকার গাছ গুলি কেটে মিলে নেয়ার সময় জব্দ করে ইউনিয়ন ভ‚মি অফিস। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ ইফতিয়ার আহমেদ রানা জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ ইফতিয়ার আহমেদ রানা জানান, বৃহস্পতিবার ফতেপুর ইউনিয়নের মদন-তাড়াইল সড়কে হাসনপুর নামক স্থান থেকে সরকারি রাস্তার নিজের রোপনকৃত ভেবে আতাহার মিয়া খন্দকার ৪টি জাম গাছ তার জায়গায় দাবী করে কেটে নিয়ে যাচ্ছিল। এ সংবাদ পেয়ে শুক্রবার ভোরে আমি নিজেই গিয়ে গাছ গুলো জব্দ করে স্থানীয় ওয়ার্ড মেম্বারের হেফাজতে রেখে এসেছি।

রোববার ইউএনও স্যারের সিন্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এদিকে গাছের প্রকৃত দাবিদার মোঃ আতাহার খন্দকার জানান, ওই গাছগুলো আমি রোপন করেছি। তবে গাছগুলো যদি সরকারি রাস্তায় পড়ে থাকে তাহলে সরকার যে সিদ্ধান্ত নিবেন তাই মেনে নেব।

এ বিষয়ে ইউএনও মোঃ ওয়ালীউল হাসান জানান, চারটি জাম গাছ জব্দ করা হয়েছে শোনেছি। রোববার অফিস সময়ে গাছের দাবিদার মোঃ আতাহার খন্দকারকে বলা হয়েছে অফিসের আসার জন্য। তার বক্তব্য শোনার পর এ বিষয়ে সিন্ধান্ত গ্রহণ করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD