শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রসারিত হচ্ছে চীনে পরিবেশগত সভ্যতার নির্মাণকাজ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ৪ জুন, ২০২৫

সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং জানান, নতুন যাত্রায় পরিবেশ সুরক্ষার কাজ আরও সুষ্ঠুভাবে পরিকল্পনা ও এগিয়ে নিতে হবে এবং নতুন যুগে পরিবেশগত সভ্যতার নির্মাণকাজের নতুন অধ্যায় রচনা করতে হবে। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দিকনির্দেশনায়, চীনে বিভিন্ন অঞ্চলে মানুষ ও প্রকৃতির সুষম সহাবস্থানের আধুনিকায়ন দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।

ড্রাগন বোট উৎসবে, চীনের বিভিন্ন অঞ্চলে একাধিক ড্রাগন বোট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিভিন্ন পরিষ্কার নদ-নদীতে, মানুষ প্রতিযোগিতার মাধ্যমে ঐতিহাসিক সংস্কৃতি অনুভব করেছেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন।

ফু থিয়ান শহরের একটি ড্রাগন বোট দলের সদস্য লিন চৌ বলেন, ‘মু লান সি নদী সাম্প্রতিক বছরগুলোতে অনেক পরিবর্তিত হয়েছে। নৌকা থেকে আমরা সব দেখতে পারি, যা অনেক সুন্দর।’

সান ইয়া শহরের একটি ড্রাগন বোট দলের সদস্য হ্য সেং ছিয়ুন বলেন, ‘সান ইয়া নদীর পানির গুণগত মান সাম্প্রতিক বছরগুলোতে উন্নত হওয়ার পর, পানি অনেক পরিষ্কার হয়ে গেছে, মানুষ ও প্রকৃতির সুষম সহাবস্থানের এই অনুভূতি অনেক ভালো।’

সিপিসি’র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর, কমরেড সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি কেন্দ্রীয় কমিটি ‘সুন্দর চীন’ নির্মাণকে অগ্রাধিকার দিয়েছে। দেশের সব জায়গার পরিবেশগত সভ্যতার নির্মাণকাজকে সি চিন পিং সবসময় গুরুত্ব দিয়েছেন। তিনি জোর দিয়ে জানান, সমাজতান্ত্রিক আধুনিক দেশ সার্বিকভাবে গড়ার নতুন যাত্রায়, কৌশলগতভাবে পরিবেশগত সভ্যতার নির্মাণকাজকে গুরুত্ব দিতে হবে, উচ্চ মানের উন্নয়ন ও উচ্চ মানের সুরক্ষা উভয়ই এগিয়ে নিতে হবে, মানুষ ও প্রকৃতির সুষম সহাবস্থান বাস্তবায়ন করতে হবে এবং সার্বিকভাবে ‘সুন্দর চীন’ নির্মাণকাজ এগিয়ে নিতে হবে।

সি চিন পিংয়ের পরিবেশগত সভ্যতার চিন্তাধারার দিকনির্দেশনায়, এ বছর দেশের বিভিন্ন অঞ্চলে সংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

থাইহু হ্রদে, নতুন দফা পলি অপসারণ প্রকল্প উদ্বোধন হওয়ার পর, ২০২৪ সালে, থাইহু হ্রদের পানির গুণগত মান ইতোমধ্যে ৩০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। চলতি বছরে, চিয়াংসু প্রদেশ থাইহু হ্রদের উজানের ৪০টি প্রধান নদীর পানির গুণগত মান ক্রমাগত উন্নত করছে। এতে করে থাইহু হ্রদের পানির গুণগত মানের উন্নতি নিশ্চিত করা হচ্ছে।

গাছ লাগানোও পরিবেশগত সভ্যতা নির্মাণকাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে, চীনের বন আচ্ছাদন হার ইতোমধ্যে ২৫ শতাংশ ছাড়িয়েছে। বিশ্বের নতুন সবুজায়নে প্রায় ২৫ শতাংশ চীনের অবদান।

বিজ্ঞানের ভিত্তিতে, মরুকরণ নিয়ন্ত্রণের কাজও চীন এগিয়ে নিচ্ছে। পরিকল্পনা অনুসারে, এ বছরে, ইনার মঙ্গোলিয়া ১৩.৩ লাখ হেক্টর মরুকরণ নিয়ন্ত্রণ কাজ শেষ করার পরিকল্পনা করেছে।

চলতি বছরে, চীনে কার্বন কমানো, দূষণ হ্রাস এবং সবুজায়ন বৃদ্ধির কাজ সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হবে। নীল আকাশ, পরিষ্কার পানি ও ভূমি সুরক্ষার কাজ ক্রমাগত গভীরতর করবে। সুষ্ঠু পরিবেশের প্রতি জনগণের নতুন প্রত্যাশা ক্রমাগত পূরণ করতে হবে।
সূত্র : আকাশ-তৌহিদ, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD