শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

সর্বোচ্চ রান ও বাউন্ডারিতে আইপিএলে নতুন ইতিহাস

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৪ জুন, ২০২৫

র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের রোমাঞ্চকর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে আইপিএলের অষ্টাদশ আসরের। যেখানে শ্রেয়াস আইয়ারের পাঞ্জাবকে ৬ রানে হারিয়ে প্রথমবার শিরোপার স্বাদ পেল কোহলি-পাতিদারের বেঙ্গালুরু। আগে ব্যাট করতে নেমে শিরোপাধারীরা নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৯০ রান তোলে। লক্ষ্য তাড়ায় অনেকটা দূরেই ছিল পাঞ্জাব। তবে শেষদিকের ঝড়ে শশাঙ্ক সিং সেই ব্যবধান ৬ রানে কমিয়ে আনেন।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যখন কোহলিরা দলীয় ইতিহাস গড়ছেন, একই সময়ে পুরো আইপিএলেরই নতুন রচিত হয়েছে। এবার সবচেয়ে বেশি রান, বড় ব্যবধানে উইকেটের পতন, সর্বোচ্চ চার–ছক্কার বাউন্ডারি ও দুইশ রানের ইনিংস দেখেছে ২০০৮ সালে যাত্রা শুরু করা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। বোঝাই যাচ্ছে– আইপিএলের অষ্টাদশ আসরটি কতটা ভালো কেটেছে ব্যাটসম্যানদের জন্য!

এক নজরে ২০২৫ আইপিএলের নতুন ইতিহাস
এক আসরে সর্বোচ্চ রান – ২৬৩৮১
এক আসরে সর্বোচ্চ উইকেটপ্রতি রান – ৩০.৩৯
এক আসরে সবচেয়ে বেশি রানরেট – ৯.৬২
সর্বাধিক চার – ২২৪৫
সর্বাধিক ছক্কা – ১২৯৪
সর্বাধিক ২০০+ ইনিংস – ৫২
বিজ্ঞাপন

বেঙ্গালুরু–পাঞ্জাব ফাইনালে যত রেকর্ড

আইপিএলে ৬ রানের ব্যবধানে জয় যৌথভাবে দ্বিতীয় সর্বনিম্ন। পাঞ্জাবের মতো ২০০৯ আইপিএলের ফাইনালে ৬ রানে বেঙ্গালুরু হেরেছিল ডেকান চার্জার্সের কাছে। এবার সেই বেঙ্গালুরুই একই স্বাদ দিলো পাঞ্জাবকে। ফাইনালে সর্বনিম্ন ১ রানে হারের নজির রয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টস ও চেন্নাই সুপার কিংসের। উভয় দলকেই হারায় মুম্বাই ইন্ডিয়ান্স।


আইপিএলে এ নিয়ে দ্বিতীয়বার ফাইনালে হারল বেঙ্গালুরু। সমান সংখ্যক হারের কীর্তি আছে সানরাইজার্স হায়দরাবাদের। যদিও আরেকবার ফাইনালে ওঠে তাদের শিরোপা জয়ের রেকর্ড রয়েছে। আইপিএলে সর্বাধিক ৫ ফাইনালে চেন্নাই এবং ৩ বার হেরেছে বেঙ্গালুরু।

বিজ্ঞাপন


একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএলের ফাইনালে ম্যাচসেরা হয়েছেন ক্রনাল পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে ২০১৭ আসরে চ্যাম্পিয়ন হওয়ার পথে তিনি ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একইভাবে গতকাল মাত্র ১৭ রানে ২ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। টুর্নামেন্টটির দুই ফাইনালে সেরা ক্রিকেটার হওয়ার নজির নেই আর কারোই।


আইপিএলে চার অথবা তার বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে আট ক্রিকেটারের। এর মধ্যে রোহিত শর্মা ও আম্বাতি রাইডু সর্বোচ্চ ৬ বার; মহেন্দ্র সিং ধোনি, কাইরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া ৫ বার; এবং রবীন্দ্র জাদেজা, লাসিথ মালিঙ্গা ও ক্রুনাল পান্ডিয়া ৪টি ফাইনালে জিতেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD