শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

‘ডাকাত ভেবে’ নাইজেরিয়ায় সেনাবাহিনীর বিমান হামলা : নিহত ২০ বেসামরিক মানুষ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে এই ঘটনা ঘটে।বাসিন্দারা জানান, জামফারা রাজ্যে সশস্ত্র একটি গোষ্ঠীর পিছু নেওয়ার সময় স্থানীয় স্বেচ্ছাসেবকদের একটি দল এই হামলার শিকার হয়। নাইজেরিয়া সেনাবাহিনী অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য জানায়নি।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বশেষ বিমান হামলা এটি। দেশটির বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের মধ্যে শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এসব গোষ্ঠীর মধ্যে রয়েছে জিহাদি ও তথাকথিত ‘ডাকাত’ চক্র।

বসিন্দারা জানান, জামফারার মারু জেলায় মানি ও ওয়াবি গ্রামে হামলা চালিয়ে গবাদি পশু লুট ও বহু মানুষকে অপহরণ করে একদল ডাকাত।

এতে পাশের মারায়া গ্রাম ও অন্যান্য প্রতিবেশী এলাকা থেকে স্থানীয় লোকজন একত্র হয়ে অপহৃতদের ও গরুগুলোকে উদ্ধারের জন্য তাদের পিছু নেয়। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যদের খবর দেওয়ার পর ঘটনাস্থলে আসা একটি সামরিক বিমান ওই স্বেচ্ছাসেবকদের ডাকাত ভেবে ভুলবশত তাদের ওপর বোমা ফেলে।

স্থানীয় বাসিন্দা বুহারি ডাঙ্গুলবি বলেন, “শনিবার আমরা দুবার বিপর্যয়ের শিকার হই। ডাকাতরা আমাদের অনেক মানুষ ও গরু নিয়ে যায়, আর যারা তাদের উদ্ধার করতে গিয়েছিল, তারা যুদ্ধবিমানের হামলায় নিহত হয়। এতে ২০ জন মারা যায়।”

এ ঘটনায় স্বচ্ছ তদন্তের জন্য নাইজেরিয়ান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অব্যবস্থাপনার সুযোগে এই ডাকাতরা ব্যাপক তাণ্ডব চালিয়ে যাচ্ছে। উত্তর-পূর্বাঞ্চলের জিহাদিদের মতো আদর্শবাদ নয়, বরং অর্থনৈতিক উদ্দেশ্যেই এরা অপরাধ করছে। অন্যদিকে এ ধরনের বিমান হামলায় বহু বেসামরিক নাগরিক মারা গেছে। শনিবারের ঘটনাটি ছিল জামফারা রাজ্যে এ ধরনের তৃতীয় ঘটনা। সূত্র: ডেইলি পোস্ট নাইজেরিয়া, আল-আরাবিয়া

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD