শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১২ ইউক্রেনিয় সেনা

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: সোমবার, ২ জুন, ২০২৫

ইউক্রেনের সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন ইউক্রেনীয় সেনা নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন।

রবিবার এ হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউক্রেনের গ্রাউন্ড ফোর্সেস।

রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস ও ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, হামলাটি দুপুর ১২টা ৫০ মিনিটে ঘটে এবং ওই সময়ে কোনো রকম সেনা সমাবেশ বা বড় আকারের জমায়েত সেখানে অনুষ্ঠিত হচ্ছিল না। হামলায় ব্যাপক প্রাণহানির কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

প্রশিক্ষণ কেন্দ্রটি ফ্রন্ট লাইনের প্রায় এক হাজার কিলোমিটার পেছনে অবস্থিত, যেখানে রুশ গোয়েন্দা ও হামলাকারী ড্রোন সহজেই হামলা চালাতে পারে।

ইউক্রেনীয় বাহিনী বর্তমানে জনবল সংকটে ভুগছে এবং রাশিয়ার নজরদারি ড্রোনের কারণে বড় আকারের জমায়েত এড়িয়ে চলতে বাধ্য হচ্ছে।

গ্রাউন্ড ফোর্সেসের বিবৃতিতে আরও বলা হয়, “যদি তদন্তে প্রমাণিত হয় যে কোনো কর্মকর্তার কার্যকলাপ বা গাফিলতির কারণে এই প্রাণহানি ঘটেছে, তাহলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সূত্র: মস্কো টাইমস, হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD