শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়ায় ট্রেনের ওপর ব্রিজ ধস : নিহত ৭

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: সোমবার, ২ জুন, ২০২৫

রাশিয়ায় ট্রেনের ওপর একটি ব্রিজ ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।

দেশটির জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, ইউক্রেন সীমান্তের কাছে একটি হাইওয়ে ব্রিজ রেললাইনের ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান।

ব্রিয়ানস্কের সেতুটি ধসে পড়লে বেশ কয়েকটি ভারী ট্রাক একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে যায়। এতে
আরও ৩১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল ট্রেনে ভ্রমণকারী লোকজনকে উদ্ধারের চেষ্টা করছে।

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে মস্কো রেলওয়ে অভিযোগ করেছে, পরিবহন কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপের ফলে সেতুটি ভেঙে পড়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভাগ্যবশত সাতজন নিহত হয়েছে। স্থানীয় গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, এক শিশুসহ দুজনের আঘাত বেশ গুরুতর।

তিনি আরও বলেন, আহত সব যাত্রীকে ব্রিয়ানস্ক অঞ্চলের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। মস্কোর আন্তঃআঞ্চলিক পরিবহন প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় সেতুটি ধসে পড়লে ট্রেনের লোকোমোটিভ এবং বেশ কয়েকটি গাড়ি লাইনচ্যুত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনটি ক্লিমোভো শহর থেকে মস্কো যাচ্ছিল এবং দুর্ঘটনার সময় ভাইগোনিচস্কি জেলায় অবস্থান করছিল। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে এই দুর্ঘটনা ঘটেছে। সূত্র: রয়টার্স, বিবিসি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD