শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

মেক্সিকোর মাদক নিরাময় কেন্দ্রে আগুন, নিহত ১২

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: সোমবার, ২ জুন, ২০২৫

মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে তিনজন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, রবিবার ভোরে সান হোসে ইতুর্বে শহরে এ আগুন লাগে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখনও কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পৌর সরকার।

এক বিবৃতিতে তারা জানায়, আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য যারা সংগ্রাম করছিলেন, সেইসব নিহতদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই।

তারা আরও জানায়, নিহতদের শেষকৃত্যের খরচে সহায়তা করবে পৌর প্রশাসন।

স্থানীয় কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, বিশেষজ্ঞরা ‘মর্মান্তিক ঘটনার কারণ’ জানার জন্য প্রমাণ সংগ্রহ করছেন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিচ্ছেন।

মেক্সিকোর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের সময় নিরাময় কেন্দ্রে থাকা মানুষগুলোকে ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়েছিল।

মেক্সিকোর অনেক ব্যক্তিমালিকানাধীন মাদক নিরাময় কেন্দ্র হয় অবৈধ, অপেশাদার, অনিয়ন্ত্রিত ও অর্থের অভাবে চালিত। অতীতে এই ধরনের কেন্দ্রগুলোতে একই ধরনের হামলার শিকার হতে দেখা গেছে।

শিল্প ও কৃষিভিত্তিক রাজ্য গুয়ানাহুয়াতো বহু বছর ধরে হিংসাত্মক গ্যাং যুদ্ধের কেন্দ্রস্থল। এখানে জালিস্কো নিউ জেনারেশন কার্টেল এবং স্থানীয় সান্তা রোসা দে লিমা কার্টেলের মধ্যে নিয়ন্ত্রণের জন্য সংঘর্ষ চলছে। মেক্সিকোর মধ্যে গুয়ানাহুয়াতোতে সর্বোচ্চ সংখ্যক হত্যাকাণ্ড ঘটে।

এর আগে মাদক কার্টেলগুলো প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের পথের ডিলারদের হত্যা করতে পুনর্বাসন কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

২০২০ সালে গুয়ানাহুয়াতোর ইরাপুয়াতো শহরে এক হামলায় ২৭ জনকে গুলি করে হত্যা করা হয়। ২০১০ সালে উত্তর মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে আরেকটি হামলায় ১৯ জন নিহত হয়।

এই এক দশকের মধ্যে আরও এক ডজনের বেশি হামলা হয়েছে এমন পুনর্বাসন কেন্দ্রগুলোর ওপর। সূত্র: সিএনএন

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD