শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

গোপালগঞ্জে পাঁচ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বনজ ও ফলদ বৃক্ষ মেলা। স্থানীয় পৌর পার্কের মাঠে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগ যৌথ ভাবে এ মেলার আয়োজন করেছে। “সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর প্রাণ প্রকৃতি সাজাই” এ শ্লোগানকে সামনে করে পৌর পার্কে এই বৃক্ষরোপণ অভিযান ও পাঁচ দিন ব্যাপী ফলদ ও বনজ বৃক্ষমেলা শুরু হয়েছে।

মেলা উপলক্ষে বৃহস্পতিবার (১৯ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেলাস্থলে গিয়ে শেষ হয়। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) মোহাম্মদ আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন।

পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সমীর কুমার গো স্বামীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, বিভাগীয় বন কর্মকর্তা ফরিদপুর অঞ্চল মো: এনামুল হক ভূঁইয়াসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৩০টি বনজ ও ফলদ বৃক্ষের স্টল বসেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD