শিরোনাম :
উন্নয়ন ব্যয় ৫৩ বছরের সর্বনিম্নে, শঙ্কায় অর্থনীতি ২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর

কোটচাঁদপুরে ট্রেনের নিচে মাথা দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮
মোঃ নজরুল ইসলাম,কোটচাঁদপুর, ঝিনাইদহ: কোটচাঁদপুরে ট্রেন স্টেশনে রাজশাহী শহীদ কামরুজ্জামান ডিগ্রি কলেজের ছাত্র খোন্দকার সৈকত আলম (১৮) ট্রেনে কাটা পড়ে মারা গেছে।
ট্রেনে কাটা পড়া খোন্দকার সৈকত আলমের বাসা মাগুরা জেলার শালিখা উপজেলার পুলুম গ্রামের খোন্দকার আশরাফ আলীর একমাত্র ছেলে।
কোটচাঁদপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার নূরুল ইসলাম জানান, ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস গতরাত দুইটা ৪০ মিনিটের দিকে কোটচাঁদপুর স্টেশনে থামে। ট্রেনটি ছেড়ে যাওয়ার পর দেখা যায় রেল অফিসের সামনে লাইনের ওপর লাশটি শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। পরে পকেটে থাকা আইডি কার্ড ও মোবাইল নম্বর থেকে যোগাযোগ করে তার পরিচয় শনাক্ত করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সৈকত আলম রাজশাহীতে বোনের বাসায় থেকে লেখাপড়া করতো। বুধবার সকালে লেখাপড়া নিয়ে বোন-দুলাভাই সৈকতকে বকাঝকা করলে সে কাউকে না জানিয়ে বিকেলে বাসা থেকে বেরিয়ে মাগুরার উদ্দেশ্যে রওনা হয়।
তাদের ধারণা, কোটচাঁদপুর রেলস্টেশনে নেমে সে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে রেলপুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে গেছে।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD