শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

১২০ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করল সৌদি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩০ মে, ২০২৫

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠায় চলতি মে মাসের শুরু থেকে এ পর্যন্ত সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরের মোট ৪৩৫ জন কর্মকর্তা ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে সৌদি আরবের দুর্নীতি প্রতিরোধ সংস্থা নাজহা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের মধ্যে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার নাজহা-এর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র, কেউ প্রতিরক্ষা, কেউ নগর প্রশাসন, আবাসন, মানব সম্পদ উন্নয়ন, পরিবহন, স্বাস্থ্য, যাকাত, কর এবং কাস্টমস বিভাগ— অর্থাৎ সৌদি সরকারের প্রায় সব গুরুত্বপূর্ণ বিভাগ ও দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন গ্রেপ্তার ১২০ জনের তালিকায়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

সরকারি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং অর্থনীতি ও সরকারি তহবিলগুলোর সুরক্ষা নিশ্চিত করতে নাজহা-এর অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে সৌদির দুর্নীতি প্রতিরোধ সংস্থার বিবৃতিতে।

সাম্প্রতিক বছরগুলোতে সরকারি প্রশাসন থেকে দুর্নীতি উচ্ছেদের ব্যাপারে বেশ কঠোর অবস্থান নিয়েছে সৌদি। ক্ষমতার অপব্যবহার, সরকারি তহবিলের অব্যবস্থাপনাসহ বিভিন্ন ইস্যুতে নিয়মিত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সৌদির স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুসারে, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত নাজহা-এর তত্ত্বাবধানে মোট ১ হাজার ৭০৮ জন সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ।

সূত্র : গালফ নিউজ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD