শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

ঘরে বসে দই ফুচকা!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না, মুখের স্বাদ ফেরাতে খেতে পারেন, দারুণ মজার দই ফুচকা। বাইরে খাওয়ার চেয়ে ঘরেই তৈরি করুন:

উপকরণ: লাল আটা ২ কাপ, তালমাখনা ১ চা চামচ, সুজি আধা কাপ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টকদই ১ টেবিল চামচ কাঁচা মরিচ কুচি, ও লবণ পরিমাণ মতো, ডাবরি ডাল সেদ্ধ ১ কাপ, আলু সেদ্ধ ৩টি, সেদ্ধ ডিম-২টি।

ডাল আর আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নিন। ডিম অন্য পাত্রে সেদ্ধ করুন, প্রেসার কুকারে দেবেন না।

টক: টক কিন্তু খুব যত্ন করে তৈরি করতে হবে। কারণ টক মজার না হলে ফুচকা খেতে ভালো লাগবে না। তেঁতুল পানিতে ভিজিয়ে রেখে একটু চটকে ছেকে নিন। এবার সামান্য চিনি, টক দই, বিট লবণ, লবণ লেবুর রস ও শুকনা মরিচের(তেল ছাড়া মচমচে করে ভাজা) গুঁড়া খুব ভালো করে মিশিয়ে নিন।

অন্যপাত্রে, টক দই এক কাপ, লবণ আধা চা চামচ, চিনি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ(খুব মিহি কুচি), সামান্য চিনি, সব উপকরণ একসঙ্গে ফেটে নিতে হবে।

ফুচকা তৈরি: আটা, তালমাখনা, টকদই, সুজি, লবণ মেখে শক্ত করে খামির তৈরি করে এক ঘণ্টা ঢেকে রাখুন। এবার বড় রুটি বানিয়ে ছোট ছোট গোল করে কেটে মচমচে করে ভেজে নিন।

ফুচকার পুর: আলু, ডাবলি, কাঁচামরিচ, পেঁয়াজ, তেঁতুলের টক, লবণ, ধনেপাতা কুচি দিয়ে মেখে নিন। এবার ডিম গ্রেট করে দিন।

ফুচকার ওপর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভেঙে ভেতরে পুর ভরে নিন।

সবশেষে ফুচকার ওপরে দইয়ের মিশ্রণ দিয়ে এবার টক দিয়ে সাজিয়ে পরিবেশন করুন

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD