শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

সন্ত্রাসবাদ নির্মূলে একে অপরকে সহযোগিতা করবে রাশিয়া ও যুক্তরাষ্ট্র

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ ডেস্ক: রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাস নির্মূল প্রশ্নে একমত এবং এ বিষয়ে তারা একে অপরকে সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন এই মন্তব্য করেন।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির বৈঠকের পর রুশ-মার্কিন সম্পর্কে পরিবর্তন প্রসঙ্গে প্রশ্ন করা হলে পুতিন বলেন, প্রাথমিকভাবে আমি মনে করি, আমাদের সহযোগিতাকারী ও কর্মীদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত, যারা কিনা এই সম্মেলনের প্রস্তুতিই শুধু না, গতকয়েক মাস ধরে একের পর এক কাজ করে গেছে।

আমি সার্বিকভাবে আমাদের সংস্থাগুলোর প্রচেষ্টার কথা উল্লেখ করছি, যেগুলো রাশিয়া ও যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে কাজ করে। মূলত আমি সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার কথা উল্লেখ করছি।

রুশ প্রেসিডেন্ট বলেন, বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলাপে আমরা একমত হয়েছি যে সন্ত্রাসবাদ একটি বড় হুমকি, প্রথমত এটি আগে দেখতে হবে।

বিশেষত সন্ত্রাসের মত বিষয়গুলোতে আমাদের সশস্ত্র বাহিনী এবং বিশেষ সংস্থাগুলো একে অপরকে সহযোগিতা করবে।

যদিও এ ব্যাপারে পারস্পরিক বোঝাপড়ায় কিছু ঘাটতি রয়েছে, বিশেষ করে বৃহৎ পরিসরে। কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী এবং সংস্থাগুলোর মধ্যে এই পাস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD