শিরোনাম :
গণতান্ত্রিক সংস্কার ও জাতীয় সংহতির ওপর স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ ডিজিএফআই সদর দপ্তরের কথিত ‘গোপন বন্দিশালা’ পরিদর্শন ট্রাইব্যুনালের ৩ বিচারপতি ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা সমীকরণ: সৌদি-পাকিস্তান-তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তি নিরাপদ সড়কের দাবিতে সবাইকে সোচ্চার থাকার ইলিয়াস কাঞ্চনের আহ্বান নিরাপত্তা পেলে বাংলাদেশে ফিরবেন সাকিব, লক্ষ্য বিদায়ী সিরিজ ও ২০২৭ বিশ্বকাপ ফ্রাঙ্কফুর্টে বনাঞ্চলে আগুনের ঝুঁকি বৃদ্ধি, নাগরিকদের সতর্ক করল ফায়ার সার্ভিস মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২০৩৫ সালের লক্ষ্য পূরণে আশাবাদ থাই স্কুলে রক্তক্ষয়ী হামলা,৬ জনকে হত্যার পর হামলাকারীর মৃত্যু ইউরোপীয়ানদের গ্রীষ্মকালীন ভ্রমণে বৈশ্বিক পছন্দের তালিকায় চীন

পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ মে, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। স্বভাবতই সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছে জাতীয় দল ও ক্রিকেটাররা। তবে ওই সিরিজ শেষেই তারা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না। কয়েকদিন বাদেই ফের নামতে হচ্ছে নতুন সিরিজে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ (রোববার) সকালে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর।

পাকিস্তানে পা রাখা প্রথম বহরে আছেন ১০ জন। ক্রিকেটারদের মধ্যে গিয়েছেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। এ ছাড়া ছিলেন ম্যানেজার নাফিস ইকবালসহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ। বাকিরা পাকিস্তানে পৌঁছাবেন সোমবার।

বিসিবি অবশ্য পাকিস্তান সফর নিয়ে কাউকে জোর করেনি। যার কারণে পেসার নাহিদ রানা, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট পাকিস্তান সফর থেকে নিজেদের নাম সরিয়ে নেন। রানার জায়গায় নতুন করে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানেই অবস্থান করছেন তিনি, একই সঙ্গে রিশাদ হোসেনও রয়েছেন সেখানে।

এদিকে, মুস্তাফিজুর রহমান ভারত থেকে সরাসরি পাকিস্তানের বিমান ধরবেন। গতকাল (শনিবার) তার আইপিএল আসর শেষ হয়েছে। আগামী ২৮ মে থেকে ১ জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দুই দলের ২০ ওভারের এই লড়াই শুরু হবে ২৮ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। এরপর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD