শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বচোখে চীন দেখতে হয় : মেক্সিকান স্পিকার

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ মে, ২০২৫

মেক্সিকোর হাউস স্পিকার সার্জিও কার্লোস গুটিয়েরেজ ১৯ থেকে ২৩ মে একটি প্রতিনিধিদল নেতৃত্ব দিয়ে চীন সফর করেছেন। এ সময় তিনি চায়না মিডিয়া গ্রুপ-সিএমজিকে ‘হাই-এন্ড-ইন্টারভিউ’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন।

সফরকালে গুটিয়েরেজ বেইজিংয়ে ‘ফরবিডেন সিটি’ বা ‘নিষিদ্ধ নগর’ পরিদর্শন করেছেন। এর ড্রাগন সংস্কৃতির প্রতি তিনি গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, তার চায়নিজ রাশিচক্র হল ড্রাগন, আর গত বছর চীনের ড্রাগন বছরে তিনি হাউস স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত হন। গুটিয়েরেজ বলেন যে, তিনি চীনা সংস্কৃতি খুব পছন্দ করেন, আর নিষিদ্ধ নগর পরিদর্শন করার মাধ্যমে চীনা সভ্যতার মাহাত্ম্য অনুভব করেছেন।

মেক্সিকো সভ্যতা সম্পর্কে তিনি বলেন, মেক্সিকান সভ্যতা অনন্য এবং দীর্ঘকাল ধরে বিদ্যমান। মেক্সিকোর একসময় গৌরবময় সভ্যতা ও বৈজ্ঞানিক উন্নয়ন ছিল। এই ইতিহাস উপেক্ষা করা হয়েছে, তাদের অতীত উন্নয়নও উপেক্ষা করা হয়েছে। তিনি ঔপনিবেশিকতার অধীনে ‘মেক্সিকান আবিষ্কারের’ ধারণার বিরোধিতা করেন এবং বলেন, বর্তমান মেক্সিকান তাদের নিজের গর্বকে পুনরুদ্ধার করছে।

চীন-মেক্সিকো সহযোগিতা সম্পর্কে গুটিয়েরেজ প্রথমে মেক্সিকোতে চীনা ব্র্যান্ডের নতুন শক্তি গাড়ি চালানোর চমৎকার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, তার বন্ধু যে চীনা ব্র্যান্ডের গাড়ি কিনেছে তা আধুনিক এবং ভালো পারফর্ম করে। এখন মেক্সিকোও নিজের বৈদ্যুতিক গাড়ি তৈরির চেষ্টা করছে। তিনি আশা করেন, চীনের সঙ্গে বৈদ্যুতিক গাড়ি প্রযুক্তি ও নবায়নযোগ্য শক্তি ইত্যাদি ক্ষেত্রের বিনিময় এবং নতুন শক্তি ক্ষেত্রের গভীর সহযোগিতা জোরদার করবে, এটাও দু’দেশের একে অপরের কাছ থেকে শেখার একটি উপায়।

সফরকালে গুটিয়েরেজ পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন। তিনি আশা করেন, আরও বেশি মেক্সিকান শিক্ষার্থী চীনে অধ্যয়নের সুযোগ পাবে এবং তাঁর মতো স্বচোখে চীনের উন্নয়ন দেখবে।

সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD