শিরোনাম :
গণতান্ত্রিক সংস্কার ও জাতীয় সংহতির ওপর স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ ডিজিএফআই সদর দপ্তরের কথিত ‘গোপন বন্দিশালা’ পরিদর্শন ট্রাইব্যুনালের ৩ বিচারপতি ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা সমীকরণ: সৌদি-পাকিস্তান-তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তি নিরাপদ সড়কের দাবিতে সবাইকে সোচ্চার থাকার ইলিয়াস কাঞ্চনের আহ্বান নিরাপত্তা পেলে বাংলাদেশে ফিরবেন সাকিব, লক্ষ্য বিদায়ী সিরিজ ও ২০২৭ বিশ্বকাপ ফ্রাঙ্কফুর্টে বনাঞ্চলে আগুনের ঝুঁকি বৃদ্ধি, নাগরিকদের সতর্ক করল ফায়ার সার্ভিস মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২০৩৫ সালের লক্ষ্য পূরণে আশাবাদ থাই স্কুলে রক্তক্ষয়ী হামলা,৬ জনকে হত্যার পর হামলাকারীর মৃত্যু ইউরোপীয়ানদের গ্রীষ্মকালীন ভ্রমণে বৈশ্বিক পছন্দের তালিকায় চীন

আব্রাহাম লিংকনের রক্তমাখা দস্তানা নিলামে সাড়ে ১৮ কোটি টাকায় বিক্রি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ মে, ২০২৫

যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের রক্তমাখা এক জোড়া চামড়ার দস্তানা নিলামে ১৫ লাখ ২০ হাজার ডলারে (প্রায় সাড়ে ১৮ কোটি টাকা) বিক্রি হয়েছে।

গত বৃহস্পতিবার ওই দস্তানা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে নিলামে তোলে ফ্রিম্যানস-হিন্ডম্যান নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান।

জানা যায়, ১৮৬৫ সালের ১৪ এপ্রিল ওয়াশিংটনে থিয়েটার দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন ষোড়শ মার্কিন প্রেসিডেন্ট লিঙ্কন। তার মাথার পেছনে গুলি করা হয়েছিল। সেই গুলিতে প্রাণ হারান প্রেসিডেন্ট লিংকন। সেই অভিশপ্ত দিনে লিঙ্কনের রক্তমাখা চামড়ার দস্তানাজোড়া নিলামে ১৫ লাখ ২০ হাজার ডলারে (প্রায় সাড়ে ১৮ কোটি টাকা) বিক্রি হয়।

ওই রাতে তার পকেটে ছিল দস্তানা জোড়া। ওই দস্তানাসহ তার ব্যবহার করা আরও ১৪৪টি জিনিস নিলামে তোলা হয়। এর মধ্যে ১৩৬টি বিক্রি হয়েছে।

দস্তানার পর নিলামে সর্বোচ্চ দাম উঠেছে লিংকনের ব্যবহার করা একটি রুমালের। সেটি ৮ লাখ ২৬ হাজার ডলারে (১০ কোটি টাকা) বিক্রি হয়েছে। রুমালটিও সেই হামলার দিন লিংকনের পকেটে ছিল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD