শিরোনাম :
মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২০৩৫ সালের লক্ষ্য পূরণে আশাবাদ থাই স্কুলে রক্তক্ষয়ী হামলা,৬ জনকে হত্যার পর হামলাকারীর মৃত্যু ইউরোপীয়ানদের গ্রীষ্মকালীন ভ্রমণে বৈশ্বিক পছন্দের তালিকায় চীন পারমাণবিক নিরস্ত্রীকরণ ও ইতিহাসের দায় নিয়ে জাপানকে চীনের বার্তা জাপানের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, আড়াই লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে সজীব ওয়াজেদ জয়ের আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা ইসির জুলাই স্মৃতি জাদুঘর দেখতে প্রথম দিনেই দর্শনার্থীদের ঢল আবৃত্তিকে শিল্প-সংস্কৃতির স্বীকৃত শাখা করতে আইনি উদ্যোগ: আইনমন্ত্রী

আজও শাহবাগ মোড় অবরোধ, আশপাশের এলাকায় তীব্র যানজট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্রদল। রাজধানীর গুরুত্বপূর্ণ এ স্থান অবরোধের কারণে শাহবাগ ও এর আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গণপরিবহনে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। অনেককে গণপরিবহন থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতেও দেখা গেছে।

বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯টায় ছাত্রদল নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

সরজমিন দেখা যায়, ছাত্রদল নেতাকর্মীরা বিভিন্ন ইউনিট অনুযায়ী খণ্ড খণ্ড হয়ে ভাগ হয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় তারা, “ আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে; আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না; সাম্য ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না; বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই; অবিলম্বে করতে হবে ইত্যাদি স্লোগান দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন কলেজ ইউনিটের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নিয়েছেন। বিকাল ৫টা পর্যন্ত চলবে ছাত্রদলের শাহবাগে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD