শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

আনচেলত্তির ব্রাজিল স্কোয়াডের তথ্য ফাঁস, প্রথম সারিতে নেইমারসহ ৮ তারকা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ মে, ২০২৫

আগামী ২৬ মে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব বুঝে পাবেন কার্লো আনচেলত্তি। তার প্রথম অ্যাসাইনমেন্ট আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ইকুয়েডর ও কলম্বিয়া ম্যাচ। গুঞ্জন রয়েছে, এই দুই ম্যাচের স্কোয়াড তৈরি কাজ ইতোমধ্যে শুরু করেছে দিয়েছেন এই ইতালিয়ান কোচ।

এসবের মাঝেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে টিএনটি স্পোর্টস ব্রাজিল। নিজস্ব এক সূত্রের বরাত দিয়ে স্কোয়াডের আংশিক তালকা প্রকাশ করেছে গণমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রাথমিক তালিকায় ফ্ল্যামেঙ্গো থেকে ছয়জন খেলোয়াড়, সান্তোসের একজন ফরোয়ার্ড এবং সাও পাওলো থেকে একজন মিডফিল্ডার রয়েছেন। আর এই ৮ জনের মধ্যেই আছেন অস্কার। যিনি সবশেষ ব্রাজিলের হয়ে খেলেছিলেন ২০১৬ সালে।

প্রাথমিক ৮ জনের মধ্যে ফ্ল্যামেঙ্গো থেকে আছেন লিও অর্টিজ, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, ওয়েসলি, গেরসন এবং পেদ্রো। সান্তোস থেকে আছেন নেইমার এবং সাও পাওলো থেকে স্কোয়াডে আসছেন অস্কার।

এ ছাড়া গুঞ্জন রয়েছে, রিয়াল মাদ্রিদের নিজের সাবেক শিষ্য ক্যাসেমিরোকেও দলে পেতে চান কার্লো আনচেলত্তি। বর্তমান দুই শিষ্য ভিনিসিয়ুস জুনিয়র আর রদ্রিগো যে থাকছেন, সেটাও অনেকাটাই নিশ্চিত।

ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে আনচেলত্তির প্রথম মিশন ব্রাজিলকে বিশ্বকাপ বাছাইপর্ব পার করা। কনমেবল অঞ্চলে এখন তারা আছে চতুর্থ স্থানে। বাংলাদেশ সময় জুনের ৬ তারিখ ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে যাত্রা হবে আনচেলত্তির। এরপর ঘরের মাঠে কলম্বিয়া ম্যাচ ১১ তারিখ।

উল্লেখ্য, ব্রাজিলের কোচ হিসেবে ২০২৬ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন আনচেলত্তি। এই চুক্তির মাধ্যমে ব্রাজিল ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে প্রথম বিদেশি কোচ হচ্ছেন আনচেলত্তি। এর আগে কখনোই কোনো বিদেশি কোচ পূর্ণ মেয়াদে ব্রাজিলের কোচ হননি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD