জেলা প্রতিনিধি ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রায়ের বাজারে অবৈধ জনপ্রিয় কেবল নেটওয়ার্ক’ প্রতিষ্ঠানের মালামাল জব্দ ও অফিস কক্ষ সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার উপজেলার আঠারবাড়ী রায়ের বাজারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার এলিশ শরমিন ভ্রামমান আদালত পরিচালা কালে মালামাল জব্দ ও অফিসটি শীলগালা করেন।
জানা যায়, ‘জনপ্রিয় কেবল নেটওয়ার্ক’ মালিক জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে নেটওয়াক ব্যবসা পরিচালনা করে আসছিলো। ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এর নির্দেশে বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতের মধ্যেমে ওই জনপ্রিয় নেটওয়ার্কের চ্যানেল বক্স ও কেবল জব্দ করা সহ অফিসটি শীল গালা করে দেন।