শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

হামলার আগেই পাকিস্তানকে জানায় নয়াদিল্লি, ভারতে চলছে তোলপাড়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৭ মে, ২০২৫

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন ‘অপারেশন সিঁদুর’ চালানোর আগে পাকিস্তানকে অবহিত করেন তারা। তার এ ‘স্বীকারোক্তির’ পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন, হামলার আগে পাকিস্তানকে সবকিছু জানিয়ে দিয়ে ভারতের নিরাপত্তা ও সেনাদের জীবনকে ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছিল। তিনি ক্ষুব্ধ হয়ে জিজ্ঞেস করেছেন, আগে জানানোর কারণে পাকিস্তান কয়টা বিমান ধ্বংস করেছে।

এক্সে তিনি লিখেছেন, “হামলার আগে পাকিস্তানকে জানানো ছিল অপরাধ। পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন ভারত সরকার এটি করেছে। কে এটির অনুমোদন দিয়েছেন। এর কারণে আমাদের বিমানবাহিনী কতগুলো বিমান হারিয়েছে?”

রাহুল গান্ধী জয়শঙ্করের একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, পাকিস্তানে ‘সন্ত্রাসী অবকাঠামোতে’ হামলার আগে পাকিস্তানকে অবহিত করা হয়। তিনি বলেন, “অপারেশনের শুরুতে, আমরা পাকিস্তানকে একটি বার্তা পাঠিয়ে বলি, ‘আমরা সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালাচ্ছি এবং আমরা পাক সেনাদের কিছু হামলা চালাব না। এতে পাক সেনাদের দূরে এবং এতে জড়িত না হওয়ার সুযোগ ছিল। কিন্তু তারা আমাদের এই ভালো পরামর্শ না নেওয়াকে বেঁছে নেয়।”

তবে ভারতের সরকারি প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) দাবি করেছে, জয়শঙ্কর পাকিস্তানকে হামলার আগে হামলা সম্পর্কে জানানো হয়েছে, এমন কিছু বলেননি। তার কথা ভুলভাবে প্রচারিত হচ্ছে।

তবে ভিডিওতে জয়শঙ্করকে স্পষ্টভাবে বলতে শোনা যাচ্ছে, পাকিস্তানকে তারা এ ব্যাপারে আগেই জানিয়েছেন। এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তার বক্তব্য প্রত্যাখ্যান করেনি।

নয়াদিল্লি ভিত্তিক আম আদমি পার্টিও এ বিষয়টির সমালোচনা করেছে। দলটির নেতা ও রাজ্যসভার এমপি সঞ্জয় সিং বলেছেন, এটি ছিল দেশদ্রোহিতা। তিনি বলেন, “যখন পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে বলেন হামলার আগে পাকিস্তানকে সতর্ক করে দেওয়া হয়েছে। এটি ভারত এবং আমাদের সেনাবাহিনীর সঙ্গে বেঈমানির সামিল। পাকিস্তানকে আগে এ ব্যাপারে জানানো ছিল অভূতপূর্ব। এটি ক্ষমার অযোগ্য।”

তিনি আরও বলেন, “এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উত্তর দিতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতটা সত্যি বলছেন। আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে দাবি করেছেন সেগুলোর সত্যতা কতটা। কেন পাকিস্তানকে আগে বলা হলো। এটি কি উচ্চপর্যায়ের নির্দেশনা ছিল। ভারতের মানুষের এ ব্যাপারে জানার অধিকার আছে। মোদি সরকারকে উত্তর দিতে হবে। তারা কি সশস্ত্র বাহিনীর সঙ্গে বেঈমানি এবং আমাদের নিরাপত্তাকে অবমূল্যায়ন করেছে কি না। এরপর বিরোধী দল সাধারণ মানুষকে জানাবে এবং এরসঙ্গে জড়িতদের বিচার দাবি করবে।”

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD